somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিমরা যেসব শিরক করছে জেনে বা না জেনে

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিমদের দ্বারা অহরহ সংঘটিত প্রকাশ্য ও অপ্রকাশ্য শিরক (আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করা) বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। [এই লেখাটা শুধুমাত্র মুসলিমদের উদ্দেশ্যে লেখা। অমুসলিম ভাইরা ইগনোর করতে পারেন লেখাটা এবং আশা করি এটা দেখে মাইন্ড করবেন না। ]

শিরক বলতে বোঝায় আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করাকে। সবচেয়ে বড় কবীরা গুনাহ হল এই শিরক। যতগুলো কবীরা গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে জঘন্য পাপ হল শিরক। এই শিরক বলতে কিন্তু শুধুমাত্র মূর্তিপূজা করাকে বোঝায় না। আজকাল মুসলিমরাও প্রায়শই জেনে বা না জেনে এমন অনেক কাজ করে থাকেন, যা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করছি।

১) কোন পীরের কাছে বা কোন মাজারে গিয়ে কিছু চাওয়া, তাবিজ পরা এক ধরনের শিরক।

২) অমুসলিমদের থেকে পোশাক, অলংকার বা এমন কিছু ফলো করা যা তারা মূলত ধর্মীয় পরিচয় প্রকাশ করার জন্য করে থাকে। যেমন সিঁদুর দেওয়া, ক্রুশ পরা ইত্যাদি কাজ মুসলিমরা ফ্যাশনের উদ্দেশ্যে করলেও এগুলো শিরকের মধ্যে অন্তর্ভূত হবে।

৩) আল্লাহ্‌ ছাড়া অন্য কাউকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করা। যেমন, "আমেরিকা, ভারত সাহায্য না করলে আমরা সবাই না খেয়ে মারা যাবো" - এ ধরনের কথা বলা সুস্পষ্ট শিরক।

৪) অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা। যেমন, হোলি, দিওয়ালী বা ক্রিসমাস ডে পালন করা। এগুলোর মধ্যে পূজার ব্যাপার থাকুক বা না থাকুক, এগুলোতে অংশগ্রহণ করা যে কারো জন্যই সুস্পষ্ট শিরক। মুসলিমরা মজা করার উদ্দেশ্যে এগুলোতে অংশগ্রহণ করলেও সেটা শিরক হবে।

৫) মোমবাতি, আগুন বা প্রদীপ জ্বালালে মঙ্গল হবে - এরকম কথা বলে মঙ্গল প্রদীপ জ্বালালে সেটা শিরক হবে। (সম্ভবত) ২০১৪ সালে গণজাগরণ মঞ্চ এরকম একটি মোমবাতি জ্বালানোর ইভেন্ট পালন করেছিল। আগামী ২৫ মার্চ গ্রামীণফোনও ঠিক এই ধরনের একটা আলো জ্বালানোর প্রোগ্রাম করতে যাচ্ছে। আলো জ্বালাতে হয় অন্ধকার দূর করার উদ্দেশ্যে। কিন্তু আলো জ্বালালে মঙ্গল হবে এমন মনে করলে, বা আলো জ্বালিয়ে কোন কিছু স্মরণ করা বা শ্রদ্ধা নিবেদন করলে সেটা শিরক হবে। 'শিখা অনির্বাণ'কে স্যালুট দেওয়া এবং এর মাধ্যমে শহীদদের সম্মান জানানোর কনসেপ্টটাও এক ধরনের শিরক।

৬) অনেক গান এর মধ্যে শিরকপূর্ণ কথাবার্তা থাকে। যেমন, "বান গায়ে হো তুম মেরে খুদা", "তুহি মেরা রাব হ্যায়, জাহাঁ হ্যায়, তুহি মেরি দুনিয়া", "তুঝ মে রাব দিখতা হ্যায়... সাজদে সার ঝুকতা হ্যায়" ইত্যাদি।

৭) আল্লাহ্‌ ছাড়া অন্য কিছুর নামে কসম খাওয়া অনেক বড় পর্যায়ের শিরক যেটা অধিকাংশ মুসলিমই জানে না। যেমন, মায়ের কসম, মাটির কসম, রক্তের কসম, মাথা ছুঁয়ে কসম খাওয়া হারাম এবং শিরক। মানুষ কসম শুধুমাত্র আল্লাহ্‌র নামে করতে পারবে কারণ আল্লাহ্‌ই একমাত্র অপরিবর্তনশীল। অন্য কিছুর নামে কসম খাওয়ার অধিকার আছে শুধু আল্লাহ্‌র, যেমন আল্লাহ্‌ কুরআনে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের নামে কসম করেছেন। এছাড়াও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথায় কথায় কসম খেতেও ইসলামে নিষেধ করা হয়েছে।

লেখাটা সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। এই লেখাটা আল-কুরআন এবং ৬টি সহীহ হাদিস গ্রন্থ (সিহাহ সিত্তাহ) এর শিক্ষার ভিত্তিতে লিখেছি। এর মাধ্যমে যদি আপনাদের একটুও উপকার হয়, তাহলেই আমার পরিশ্রম সার্থক। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×