somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলায় অঘোষিত নিষিদ্ধ একটি বইয়ের গল্প!

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সাংবাদিক, লেখক হাসান শান্তনু চিন্তা-ভাবনা এবং মত প্রকাশের বেলায় প্রগতিশীল। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন। অথচ তাঁর লেখা প্রথম বই নিয়েও কী কাণ্ডই না করল বাংলা একাডেমি। নিচের রিপোর্টটি পড়লে বিষয়টিতে পরিষ্কার হওয়া যাবে।

‘‘অমর একুশে বইমেলার প্রথমদিন থেকে নিপীড়নের কবলে পড়েছে সাংবাদিক হাসান শান্তনুর লেখা ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইটি। মাসব্যাপী এ বইমেলার প্রথম দিন থেকেই ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইটির ঠাঁই হচ্ছে না বইটির প্রকাশক বিভাস প্রকাশনের স্টলে। বইটিকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রেখেছে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। ফলে পাঠকরা বিভাস প্রকাশনীর স্টলে (স্টল নম্বর-৩২৪) বইটি পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। বইটিতে সাবেক রাষ্ট্রপতি স্বৈরাচারী এরশাদসহ জাতীয় কয়েক রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করায় এবং কথিত অশ্লীলতার অভিযোগে বাংলা একাডেমি বইটিকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রেখেছে। বইটিকে বিভাস প্রকাশনীর স্টলে রাখার অনুমতি দেয়া হচ্ছে না। বিষয়টিকে লেখক, প্রকাশক, পাঠকরা মত প্রকাশের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড অ্যাখ্যায়িত করে এর সমালোচনা করেছেন। বইটি প্রকাশের কারণে বিভাস প্রকাশনকে এবারের মেলায় স্টলও দিতে চায়নি বাংলা একাডেমি। মেলা শুরুর তিনদিন আগে কবি নির্মলেন্দু গুণের সুপারিশে বিভাস মেলায় এক ইউনিটের একটি স্টল পায়। তবে ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইটি স্টলে না রাখার শর্তে বিভাস স্টল পায় বলে জানা যায়।

বিভাসের প্রকাশক রামশংকর দেবনাথ এ বিষয়ে বলেন, ‘বইটি আমি স্টলে রাখছি না।’ তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এ প্রসঙ্গে বলেন, ‘বাংলা একাডেমী কোনো বইকে নিষিদ্ধ করে না। তবে বাংলা একাডেমীর নীতিমালা অনুযায়ী দেশের জাতীয় কোনো নেতাকে কটাক্ষ করে লেখা বই মেলার কোনো স্টলে রাখতে দেয়া হয় না।’
লেখক হাসান শান্তনু এ প্রসঙ্গে বলেন, ‘বইটি বিভাসের স্টলে রাখতে দেয়া হচ্ছে না। এটা বইটির প্রতি অবিচার হচ্ছে। বাংলা একাডেমি বইটি না পড়েই এরকম অবিচার করছে। বইটি পড়লে একাডেমী কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির অবসান হতো।’

জানা যায়, গত আট-নয় বছর ধরে একুশে বইমেলায় নিয়মিত স্টল পেয়ে আসছে বিভাস। এবার এ প্রকাশনীকে প্রথমে স্টল দিতে না চাওয়া প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘বাংলা একাডেমির নীতিমালা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্টল পায়নি বিভাস।’
উল্লেখ্য, ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইয়ে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব সরকারের সময়কার গণমাধ্যম নিষ্পেষণের চিত্র নিখুঁত ও নিরপেক্ষভাবে উঠে এসেছে। এবারের একুশে বইমেলা উপলক্ষে বইটি গত ১০ জানুয়ারি প্রকাশিত হয়।’’

সূত্র: দৈনিক আমার দেশ, ১১.০২.২০১৩।
www.amardeshonline.com/pages/details/2013/02/11/187371
www.rokomari.com/book/58953
www.rokomari.com/book/93614


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×