দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটা রিপোর্ট ছিল 'হাসান শান্তনুর বই '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' শীর্ষক। রিপোর্টটি পড়লেই আমার এই ব্লগের লেখার শিরোনামের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। রিপোর্টটা ছিল এরকম- ''এবারের একুশের বইমেলায় এসেছে সাংবাদিক, লেখক, গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর নতুন বই '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'। বইটি প্রকাশক করেছে প্লাটফর্ম প্রকাশন (মেলায় স্টল নম্বর-২০)।
জানা যায়, দেশের নামকরা নয়টি প্রকাশনী বইটি প্রকাশ করতে রাজি হয়নি। সেগুলো থেকে হাসান শান্তনুকে জানিয়ে দেয়া হয়, এরকম বই প্রকাশ করা 'বিদ্যমান পরিস্থিতিতে' তাদের পক্ষে অসম্ভব। একটা প্রকাশনী এ বইয়ের পাণ্ডলিপির জন্য হাসান শান্তনুর পেছনে প্রায় এক বছর পর্যন্ত লেগে ছিল। আরেকটি প্রকাশনী লেখককে সাফ জানিয়ে দেয়, বইটির দুটি অধ্যায় বাদ না দিলে তারা সেটি ছাপাবে না। তবে সবকিছু ছাপিয়ে আনন্দের সংবাদ হচ্ছে- মুক্তচিন্তার, মননশীল প্রকাশনা সংস্থা প্লাটফর্মের মালিক হেলাল উদ্দিন হৃদয় বইটি ছেপেছেন।
বইটিতে লেখক তুলে ধরেছেন- সাংবাদিকদের নৈতিকতার অধ:পতন, অবক্ষয় এবং পাশাপাশি সত্য প্রতিষ্ঠার ৪৩ বছরের সংগ্রাম। নতুন কেউ সাংবাদিকতায় আসতে চাইলে যেসব দিক জানা জরুরি, সেগুলোও আছে। কীভাবে সাংবাদিকরা ডাহা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেন, এর কৌশলটা কী, সেগুলোও আলোচনায় আছে। এদেশে নষ্ট সাংবাদিকতার কীভাবে জন্ম হলো, কারা এর জন্মদাতা, এখনও যেভাবে নষ্ট সাংবাদিকতা চলছে, সেগুলোও আছে বইটিতে।
সাংবাদিকতা মহৎ পেশা। মহত্বের টানে অনেক তরুণ এ পেশায় যুক্ত হন। যুক্ত হওয়ার পর অনেকে দেখেন, মহত্বের কথা যতোটা বলা হচ্ছে, কোথাও কোথাও ততোটার উপস্থিতি বা চর্চা নেই। কারণ- নিরেট দলবাজি, মালিকের নগ্ন স্বার্থের কারণে কোথাও কোথাও বাস্তবতা ভিন্নরকম থাকে। গণমাধ্যমের জগতের এই বাস্তবতা নিয়ে কোনো বই নেই, আলোচনা নেই। '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' বইয়ে এই আলোচনা আছে। লেখকের মতে, এরকম আলোচনা করার কারণ, তরুণরা জেনে-বোঝে সাংবাদিকতায় আসুক।''
হাসান শান্তনুর মতো সাহসী লেখকদের জয় হোক। আমার দেশ পত্রিকার রিপাের্টটির লিংক- amardeshonline.com/pages/details/2015/02/08/269348#.VRVGzY7RRko
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।