somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপার উত্তরের প্রার্থী ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’, দক্ষিণের জন ‘স্বশিক্ষিত’

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পার্টি (জাপা) সমর্থিত ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’ এবং দক্ষিণের প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন ‘স্বশিক্ষিত’। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।ঢাকা উত্তরে ২১ ও দক্ষিণে ২৬ জন মেয়র পদপ্রার্থীর হলফনামা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখা গেছে, আটজন প্রার্থী তাঁদের হলফনামায় নিজেদের ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে কাজী শহিদুল্লাহ ও নাঈম হাসান ঢাকা উত্তরের। অন্য ছয়জন আবদুর রহমান, বাহারানে সুলতান, বজলুল রশীদ ফিরোজ, ইমতিয়াজ আলম, মোহাম্মদ সাইফুদ্দিন ও শাহীন খান ঢাকা দক্ষিণের। এ ছাড়া উত্তরে জাপা সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ হলফনামায় নিজেকে ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’ বলে উল্লেখ করেছেন।
অষ্টম শ্রেণি পাস দুজন: ঢাকা উত্তরে আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী ও দক্ষিণের বাবুল সর্দার বুখারী অষ্টম শ্রেণি পাস বলে হলফনামায় বলেছেন।

মাধ্যমিক পাস পাঁচজন, উচ্চ মাধ্যমিক একজন: ঢাকা উত্তরের প্রার্থী এ এস এম আকরাম ও আবদুল খালেক এবং দক্ষিণের প্রার্থী দিলীপ ভদ্র ও কাজী আবুল বাশার হলফনামায় নিজেদের এসএসসি পাস বলে উল্লেখ করেছেন। এ ছাড়া দক্ষিণের প্রার্থী শফিউল্লাহ চৌধুরী হলফনামায় বলেছেন, তিনি উচ্চ মাধ্যমিক পাস।

স্নাতক ও সমমানের ডিগ্রি ১৩ জনের: ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন এবং আয়াতুল্লাহ আকতার, আবদুস সালাম ও মশিউর রহমান স্নাতক পাস বলে হলফনামায় বলেছেন। এ ছাড়া ঢাকা উত্তরের কামরুল ইসলাম, আনিসুজ্জামান খোকন, ইরাদ আহমেদ সিদ্দিকী, মাহী বদরুদ্দোজা চৌধুরী, মোস্তফা কামাল চৌধুরী, নাদের চৌধুরী, জোনায়েদ আবদুর রহিম সাকি ও শামছুল আলম চৌধুরী একই ডিগ্রিধারী।

মাস্টার্সধারী ১৫ জন: ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত আবদুল আওয়াল মিন্টু, তাঁর ছেলে তাবিথ আওয়াল, আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, ববি হাজ্জাজ, ফজলে বারী মাসুদ, আবদুল্লাহ আল ক্বাফী, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মোস্তফা কামাল আজাদী ও শেখ মোহাম্মদ শহীদুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। আর দক্ষিণের জামান ভূঁঞা, আবু নামের মোহাম্মদ মাসুদ হোসেন, আয়ুব হোসেন, গোলাম মাওলা রনি, মোহাম্মদ রিয়াজ উদ্দীন ও নাসির উদ্দিন আহমেদ পিন্টুও একই ডিগ্রিধারী।

পিএইচডি আছে দুজনের: হলফনামায় ঢাকা দক্ষিণের রেজাউল করিম ও আসাদুজ্জামান রিপন উল্লেখ করেছেন, তাঁরা পিএইচডি ডিগ্রিধারী।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×