somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজন্ম চত্বর আন্দোলনের একটি বিষয়ে আমার মতবিরোধঃ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে এক খণ্ড স্বাধীন দেশের জন্য রক্ত দিয়েছে তা বিরল না হলেও ভাষার জন্য রক্ত দেয়া পৃথিবীতে সত্যিই বিরল। আমাদের রাষ্ট্র ভাষা বাংলার একটি ঐতিহাসিক ইতিহাস আছে। ৫২-এর ভাষা আন্দোলনে রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের রাষ্ট্র ভাষা বাংলা। মাতৃ ভাষা সব জাতির কাছেই একটি পবিত্র মাধ্যম। এর পবিত্রতা রক্ষা ও এর মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি মানুষ এরই পবিত্র দায়িত্ব। হয়তো এটা সাংবিধানিক দায়িত্বের মধ্যেও পরে। আজ আমি যে বিষয়টি নিয়ে লিখতে চাচ্ছি তা লেখার পরে হয়ত অনেকেই আমাকে “রাজাকার” বলবেন কিন্তু এই রাজাকারদের বিরুদ্ধে আমি গত ১৫ বছর ধরেই বাকযুদ্ধ করে আসছি।

গত ০৫ ফেব্রুয়ারী কাদের মোল্লার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল । রায়ে স্তব্দ হয়ে যায় পুরো দেশ। শুরু হয় তারুন্যের আন্দোলন। হাজার হাজার মানুষ যোগ দেয় শাহবাগ প্রজন্ম চত্বর এ। দলে দলে যোগ দিতে থাকেন তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতা কর্মীরা ও সাধারণ মানুষ। শুরু হয়ে নুতুন প্রজম্মের আন্দোলন। শুরু থেকে আমিও আছি এই আন্দোলনের সাথে।

যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই...যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই...রাজাকারের ফাঁসি চাই...রাজাকারের ফাঁসি চাই...তুই রাজাকার...তুই রাজাকার...সব রাজাকার বাংলা ছাড়। এ রকম হাজারো শ্লোগানে কাপছে শাহবাগ...কাপছে বাংলাদেশ । সবার একটাই দাবি সব রাজাকারের ফাঁসি চাই। এটা আমারও প্রানের দাবি।

কিন্তু আমি এই আন্দোলনের একটি বিষয়ে মতবিরোধ করচ্ছি। আর আমার মতবিরোধ এর জায়গাটি হলঃ ক-তে কাদের মোল্লার, ম-তে মুজাহিদ, ব-তে বাচ্চু এরকম আরও কয়েকটি বর্ণমালা দিয়ে রাজাকারদের নামের প্রতিনিধিত্ব করাটা। আমার মতবিরোধের কারন এই ৩ টি বর্ণমালা দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যাবে।

আমি আগেই বলেছি মাতৃ ভাষা সব জাতির কাছেই একটি পবিত্র মাধ্যম। এর পবিত্রতা রক্ষা ও এর মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি মানুষ এরই পবিত্র দায়িত্ব। আর সেই মাতৃ ভাষা যদি রক্তের বিনিময়ে অর্জিত হয় তাহলে এর পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার দায়িত্বটা আরও বেরে যাবে।

এবার আমার মূল কথতে আসা যাক, ভাষার এই মাসে যদি ভাষা শহীদরা ক-তে কাদের মোল্লার, ম-তে মুজাহিদ, ব-তে বাচ্চু রাজাকার এই শ্লোগান গুল শুনতেন তাহলে হয়ত ক্ষোভ এর সাথেই বলতেন আমরা রক্তের বিনিময়ে যে বর্ণমালা তোমাদের এনে দিয়েছি সেই পবিত্র বর্ণমালা দিয়ে তোমরা এই নিকৃষ্ট রাজাকারদের নামের প্রতিনিধিত্ব করোনা। আমাদের রক্তের বিনিময়ে তোমরা যে বর্ণমালা পেয়েছ তা আনেক পবিত্র। এই বর্ণমালা দিয়ে নিকৃষ্ট রাজাকারদের নামের প্রতিনিধিত্ব মানায় না। এই বর্ণমালা দিয়ে প্রতিনিধিত্ব করা হবে সব মহান মানুষের ও মহান সৃষ্টির। ম-কেন মুজাহিদ এর মত “নিকৃষ্ট রাজাকারের” প্রতিনিধিত্ব করবে ? “ম”-প্রতিনিধিত্ব করবে “মা” কে। ম-তে মুজাহিদ না ম-তে “মা”। ব-কেন বাচ্চু রাজাকার কে প্রতিনিধিত্ব করবে ? “ব”-প্রতিনিধিত্ব করবে “বাংলাদেশ” কে। ব-তে বাচ্চু রাজাকার না ব-তে “বাংলাদেশ”।

কারণটা আগেই বলেছি আমাদের রাষ্ট্র ভাষা বাংলার একটি ঐতিহাসিক ইতিহাস আছে। ৫২-এর ভাষা আন্দোলনে রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের রাষ্ট্র ভাষা বাংলা। আর অল্প কিছু দিন পরেই সেই সব ভাষা শহীদের প্রতি স্মমান জানানো হবে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের রাষ্ট্র ভাষা বাংলা। যে বর্ণমালা কে আমরা এত স্মমান জানাতে পারি সেই বর্ণমালা কেই আবার জাতির “নিকৃষ্ট রাজাকারদের” নামের প্রতিনিধিত্ব করে তার স্মমানকে ছোট করাই কি হচ্ছে না?

আমাদের প্রিয় আহমেদ রাজীব হায়দার সময় টেলিভিশন –এ তার শেষ সাক্ষাৎকারে বলেছিলেন বাংলা ভাষাকে অনলাইনে জনপ্রিয় করার জন্য ব্লগ এর ভূমিকাই বেশি । আমাদের প্রিয় ভাষাকে অনলাইনে জনপ্রিয় করার জন্য তিনি নিয়মিত ব্লগে লিখে গেছেন । তাই আমি বলব আমাদের প্রিয় আহমেদ রাজীব হায়দার এর সম্মানে আমাদের প্রিয় বাংলা ভাষার বর্ণমালা দিয়ে কোন জানোয়ার রাজাকারের নামের প্রতিনিধিত্ব না করে বাংলা ভাষার বর্ণমালার সম্মান অক্ষুণ্ণ রাখতে ।


আমার লেখাটা কাউকে সমালোচনা করার জন্য না। এটা পুরটাই আমার নিজস্ব মতামত। কারন আমি জানি যখন কোন কিছু মহান ইতিহাস এর জন্ম দেয় তখন তার কিছুটা ভুল থাকলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি করাও একটি অন্যায় কিন্তু আমাদেরকে হয়তো এসব বিষয়ে আরও সতর্ক হতে হবে।

Shafiq
[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×