somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমরান এইচ সরকার এর রাজনৈতিক অদূরদর্শিতা ও “আস্তিক-নাস্তিক ফ্যাক্টর”

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামীলীগ এর এই পাঁচ সিটি নির্বাচনে পরাজয়ের অন্যতম কারন হিসেবে শাহবাগের আন্দোলনকে দুষছেন অনেকেই । কেউ কেউ সরাসরি ইমরান এইচ সরকারকেই দায়ী করচ্ছেন এবং মূল ফ্যাক্টর হল “আস্তিক-নাস্তিক”। “আস্তিক-নাস্তিক” এর জের ধরে হেফাজতের উত্থান। অবশেষে “অপারেশন শাপলা” ।

এবার আসা যাক মূল বিষয়েঃ শাহবাগের আন্দোলন টা শুরু হয়েছিল একটি মহৎ দাবি নিয়ে। অরাজনৈতিক এই আন্দোলন দেশ ও দেশের বাইরে এতটা সারা পাবে সেটা এই আন্দোলন শুরুর আগে বিন্দু পরিমাণও ভাবা যায় নি। এই আন্দোলনের প্রধান উদ্যোক্তা ইমরান এইচ সরকার নিতান্তই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতেই এই আন্দোলন শুরু করেন। এই মানুষটার সাথে আদর্শের মিল থাকলেও বেশ কিছু জায়গায় মতের অমিল ছিল আমার । বয়সে আমার থেকে সিনিয়র হলেও বলতে দ্বিধা নেই যে ইমরান ভাইয়ের রাজনৈতিক দূরদর্শিতার বেশ ভালই অভাব ছিল।
তার সাথে আমার যে সব জায়গায় মতের পার্থক্য ছিল এবং যে সব বিষয় শাহবাগের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে তার কিছু টা নিচে তুলে ধরলাম।

১ পৃথিবীতে এক খণ্ড স্বাধীন দেশের জন্য রক্ত দিয়েছে তা বিরল না হলেও ভাষার জন্য রক্ত দেয়া পৃথিবীতে সত্যিই বিরল। ৫২-এর ভাষা আন্দোলনে রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের রাষ্ট্র ভাষা বাংলা। মাতৃ ভাষা সব জাতির কাছেই একটি পবিত্র মাধ্যম।
আমি এই আন্দোলনের কিছু শ্লোগানের সাথে মতবিরোধ করেছিলাম। আর আমার মতবিরোধ এর জায়গাটি হলঃ ক-তে কাদের মোল্লার, ম-তে মুজাহিদ, ব-তে বাচ্চু এরকম আরও কয়েকটি বর্ণমালা দিয়ে রাজাকারদের নামের প্রতিনিধিত্ব করাটা।
আমার লেখাটা কাউকে সমালোচনা করার জন্য না। এটা পুরটাই আমার নিজস্ব মতামত। কারন আমি জানি যখন কোন কিছু মহান ইতিহাস এর জন্ম দেয় তখন তার কিছুটা ভুল থাকলেও তা নিয়ে বিতর্ক সৃষ্টি করাও একটি অন্যায় কিন্তু আমাদেরকে হয়তো এসব বিষয়ে আরও সতর্ক হতে হবে।
আমাদের প্রিয় বাংলা ভাষার বর্ণমালা দিয়ে কোন জানোয়ার রাজাকারের নামের প্রতিনিধিত্ব না করে বাংলা ভাষার বর্ণমালার সম্মান অক্ষুণ্ণ রাখতে । আমার বর্ণমালা মহান, পবিত্র কিছুরই প্রতিনিধিত্ব করবে কোন জানোয়ার রাজাকারের নামের প্রতিনিধিত্ব করবে না।

২ ষহিংসু শ্লোগান যে কোন সময় ষহিংসুতা ছড়িয়ে দিতে পারে। কোন ভাবেই ষহিংসু শ্লোগান দিয়ে অহিংসু আন্দোলন হয় না। ইমরান ভাইকে বলেছিলাম ষহিংসু শ্লোগান দিলে মুখে বলার দরকার নেই অহিংসু আন্দোলন করচ্ছি আর যদি অহিংসু আন্দোলনই হয় তাহলে ষহিংসু শ্লোগান এর প্রয়োজনীয়তা নেই। কিন্তু ইমরান ভাই এই বিষয়ে কর্ণপাত করলেন না। করবেন ই-বা কেন? ততক্ষণে তার ডানে-বায়ে সরকারি দলের অনেক নেতাই জুটে গিয়েছিল এবং তিনি সাধারন মানুষের শক্তির থেকে তাদের শক্তিকেই বড় করে দেখেছেন। যা পরবর্তীতে ভুল প্রমান হয়েছে।

৩। ২১শে ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন জায়গা থেকে “আলোর মিছিল” বের করে সোহ্‌রাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে একটি সুনির্দিষ্ট আল্টিমেটাম এর মধ্য দিয়ে শাহবাগের আন্দোলন সাময়িক বন্ধ করে দেয়ার প্রস্তাব ইমরান ভাইকে আমি দিয়েছিলাম। এবং এই বিষয়ে আমার স্বাক্ষর করা দুটি চিঠি এখনো মুক্তিযুদ্ধা সংসদ এর কাছে আছে। এবং এই বিষয়ে ইমরান ভাই, আমি ও মুক্তিযুদ্ধা সংসদ এর সেক্রেটারি জেনারেন মতিন ভাই পিজি হাসপাতালের মদ্ধে মিটিং ও করেছি। কিন্তু ইমরান ভাই যথারীতি এবারো আমার প্রস্তাবটা কর্ণপাত করলেন না। যার ফল সরূপ “আস্তিক-নাস্তিক” এর মতপার্থক্য তৈরি এবং হেফাজতের জন্ম।

৪। BNP জামায়াত-শিবির ও হেফাজতের মিথ্যাচার শাহবাগীদের নাস্তিক বানানোর আপ্রাণ চেষ্টা এবং কিছুটা সার্থক হলেও আমি স্পষ্ট ভাবে বলবো এটা শুধুই মিথ্যাচার। শাহবাগের আন্দোলন এর সাথে নাস্তিকতার কোন সম্পর্ক নেই। এবং যারা আমারদের প্রিয় নবীকে নিয়ে বাজে কথা বলেছে তাদের বিচার আমরা সবাই চাই। তবে নাস্তিকদের বিচার এর দাবি শাহবাগের আন্দোলন থেকে হওয়ার কথা বলেছিলাম, সেটা হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। সেটা ত হলই না বরং তথাকথিত নাস্তিক ব্লগারদের পুলিশ আটক করার পরে তাদের মুক্তির দাবি জানানো হয় শাহবাগ থেকে। নাস্তিক ব্লগারদের মুক্তির দাবি কেন শাহবাগের আন্দোলন থেকে করা হবে? শাহবাগের আন্দোলন তো চিৎকার করে বলছে তারা নাস্তিক না ও নাস্তিকদের সমর্থন করে না। তাহলে তাদের মুক্তির দাবি কেন শাহবাগের আন্দোলন থেকে করে শাহবাগের আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করা হল ?? আমি জানি তারা প্রকৃত অর্থেই নাস্তিক কি না ? কিন্তু তথাকথিত নাস্তিক ব্লগারদের মুক্তির দাবি কেন গণজাগরণ মঞ্চ থেকে জানানো হবে?? কেন তথাকথিত নাস্তিক ব্লগারদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করলেন ?? এই আন্দোলন মানেই কি নাস্তিকদের সমর্থন করা না ? এবং যা গণজাগরণ মঞ্চকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা ইমরান ভাইর ক্ষমার অযোগ্য অপরাধ।





৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×