somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালকে আমরা এখনও কেন হরতাল বলি!

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতালকে আমরা কেন এখনও হরতাল বলি? বিশেষ করে রাজনীতিবিদেরা? হলতাল হচ্ছে জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে সবকিছু বন্ধ রাখা অথবা ব্যক্তিস্বাধীনতা বিবেচনায় যার খুশি বন্ধ রাখবেন, যা আমরা সবাই কম-বেশি জানি। কিন্তু হরতালে জ্বালাও-পোড়াও, ভাংচুর, মানুষ হত্যা এসব আসলো কি করে! যদি কেউ বলে এসব হরতালের অংশ তা'হলে বলবো তিনি জ্ঞানপাপী অথবা সুযোগ সন্ধানী এবং হরতালের নামে, সোজা কথায়, সন্ত্রাস চালানো হচ্ছে। হরতাল একটি সংবিধানিক অধিকার এবং তার একটি certain definition আছে। কিন্তু সন্ত্রাস হচ্ছে একটি বেআইনি কর্মকান্ড এবং শাস্তিযোগ্য অপরাধ এবং তারও একটি certain definition আছে। "যে কর্মকান্ড সাধারন মানুষের জানমালের ক্ষতিসাধন করে অথবা ক্ষতিসাধন করতে উদ্যত হয়, এমনকি সাধারন মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে, তাই সন্ত্রা।" তাই যদি হয় তা'হলে আমরা কি সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে দিন কাটাচ্ছি না? এইসব সন্ত্রাসী কর্মকান্ড আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যহত করছে, ভীতিসংকুল করে তুলছে। যে কোনও সভ্য রাষ্ট্র জনগনের জানমালের নিরাপত্তা বিবেচনায় এইসব সন্ত্রাসী কর্মকান্ড সমুলেই উৎপাটন করবে সন্দেহ নেই এবং আমাদেরও তাই করা উচিত। কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি সাংবিধানিক অধিকারের দোহাই দিয়ে। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠি এখন আমাদের দেশে আর হরতালের ঘোষনা না দিয়ে সরাসরি বললেই পারে, 'দাবী আদায়ের লক্ষ্যে আগামী ....দিন জ্বালাও-পোড়াও এবং ধ্বংসযজ্ঞ চালানো হবে।' একটি সাংবিধানিক অধিকারকে পুঁজি করে কোন রাজনৈতিক দলের অধিকার নেই স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার। এরপরও যদি তারা বিরত হতে না চায়, তা'হলে সংবিধান থেকে হরতাল বাতিল করা হোক। কারন এখন আমরা ধরে নিতে পারি 'হরতাল' তার স্বাভাবিক/প্রকৃত অর্থ/গঠন (natural form) হারিয়েছে। কোন বস্তু বা বিধান যদি তার নিজস্ব গুনাগুন বর্জিত হয়ে ভিন্ন চরিত্র ধারন করে তখন আর তাকে পূর্বের নামে ডাকা যায় না। এই ব্যাপারটিতে যত তারাতারি দৃষ্টি দেওয়া যাবে ততই আমাদের মঙ্গল। নইলে আমরা জীবনের কঠিন হিসাব দিনের পর দিন গুনতেই থাকবো এবং খেলতে খেলতে একদিন আমরা অন্ধকারে হারিয়ে যাবো। আমরা আমাদের এই দেশে এক জাতি হয়েও এ পর্যন্ত যে ভয়াবহ সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত হতে দেখেছি বা দেখছি তা সম্ভবতঃ আফ্রিকার বিভিন্ন উপজাতি বা গোষ্ঠির মধ্যে সহিংস সন্ত্রাসকেও হার মানাবে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×