somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যান্সার! একটি নিষ্ঠুর চিঠি

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যান্সার কি? এটা নাকি কোন অসুখ বা রোগের নাম! 'Cancer is a disease caused by an uncontrolled division of abnormal cells in a part of the body'. কারা বলেছে? কেন বলেছে? যার কোন আরোগ্য নেই সে একটা রোগ হয় কি করে?
ক্যান্সার একটা চিঠি। A summon from the Lord. যে চিঠিতে লেখা থাকে মৃত্যুর পরোয়ানা। পরোয়ানা জারি করে কে? বিচারালয় থেকে যিনি বিচারের মালিক, তিনিই। শেষ বিচারের যিনি মালিক তিনিই ক্যান্সার নামক চিঠি পাঠান যখন যাকে মনে করেন তার কাছে। আর যার কাছে এসে পৌঁছায় তার কি সাধ্য আছে যে ফিরিয়ে দেয়? ক'জন পেরেছে ফিরিয়ে দিতে! ক'জনের আবেদন টিকেছে? যাবো না, যাবোনা বলে যুদ্ধ করে সময় নিয়েছে কেবল। অবশেষে অর্থনাশ করে জীর্ন-শীর্ন, জবু-থবু হয়ে, অথৈ সাগরে কত আপনজনেরে ভাসিয়ে একদিন সেই অনন্ত পথে যাত্রা।
হৃদরোগ একটা রোগ বটে। আক্রান্ত হয়ে হৃদক্রিয়া বন্ধ হলে নিমেযেই শেষ ঘড়ির কাটা একবার ঘুড়ে আসার আগেই। আর যদি সময় পাওয়া যায় তা'হলে রোগটার সঙ্গে আপোষ করে নিয়ে অনেকদিন পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকা যায়। কত উপায় আছে। এটা তো কোন তলবি চিঠি নয়। হৃদরোগে মৃত্যু একটা ধাক্কা খাওয়ার মত, অন্য সবার জন্য। যে চলে যায় সে বুঝতেই পারে না মৃত্যুর আয়োজনটা। আর যারা থেকে যায় তারা হতবিহ্বল হয়ে পড়ে। তারপর ধীরে ধীরে একদিন আবার জীবন চলতে শুরু করে।
কিন্তু ক্যান্সার! কি নিষ্ঠুর অপেক্ষা মৃত্যুক্ষনের জন্য। কত প্রানান্তকর যুদ্ধ আশা আর নিরাশার মাঝে। তবু আতংক, তবু অনিশ্চয়তা। আর যারা আশে-পাশে থেকে যায়, তারা শুন্য হওয়ার আগেই এক গভীর শুন্যতার মাঝে তলিয়ে যায়। কালবেলার জালে শ্বাস বন্ধ হওয়া প্রতি মূহূর্তের ভিতরে বেঁচে থাকে। কত স্মৃতি কত কথা অনুরণন হয়ে কেবলই নাড়া দিতে থাকে। চোখের জলে ভেসে যায় কত প্রহর। বিনিদ্র কাটে কত রাত তার কফিন যাত্রার দুঃস্বপ্নে 'যাহারে দেখিয়াছি এতদিন গভীর নয়নে'। যুদ্ধে যুদ্ধে একদিন ক্লান্ত-শ্রান্ত, রিক্ত-নিঃশ্ব, সকল আয়োজন ফুরায় যখন, চোখের জলও শুকিয়ে যায় ততদিনে যারা ছিল আশে-পাশে, প্রিয়তম সেই মুখগুলো।
ক্যান্সার কোন রোগ নয়, সর্বোচ্চ বিচারালয়ের এক নিষ্ঠুর চিঠি! দিনক্ষণ লেখা থাকে না বটে, কিন্তু নিশ্চিত বেশি দিন নয়।বিধাতার সঙ্গে যুদ্ধ চলে না, আর তাই প্রাপ্তি স্বীকার করে বিচারালয়ের কাছে আত্মসমর্পন করাই শ্রেয়ঃ। গুছগাছ করে নাও সঙ্গে নিতে হবে যা, এই জনমে করেছি যা সাধন।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৫৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×