যেমন আছো এই এখন, এমনই থাকবে তুমি
আজ থেকে কুড়ি বছর পর
দেখা হবে যখন আবার
কখনো কোন ঘাস-ওঠা মাঠে?
অথবা পাতা-ঝরা কোন গাছের নগ্ন ছায়ায়?
ব্যস্ত নগরীর জনারন্যে যদি হঠাৎ
দেখা হয়ে যায় কখনো,
আজকের মতই বলে উঠবে কি
"ভাল আছ তো"?
বদলে যাবে সব,
এই দিনগুলো, এই আলো-ছায়া,
এই লোকালয়, এই জনপদ, নর-নারীর কোলাহল,
পাতা ঝরার শাস্ত্রীয় সঙ্গীত,
বৃষ্টির সঙ্গে এইসব তৃণ-গুল্মের মধুর প্রেম!
সবই বদলে যাবে জানি!
পুরাতন হয়ে যাবে আমার কবিতার শব্দগুলো,
আমিও হয়ে যাবো প্রাচীন!
অপক্ষার শরীর মারিয়ে,
ভালবাসার ব্রততী পেরিয়ে
যদি কখনো আবার কুড়ি বছর পর
তোমার সামনে এসে দাঁড়াই
সহসা চিনে নেবে কি?
আকুল হয়ে বলে উঠবে কি, 'কোথায় ছিলে? কেমন ছিলে?'
কুড়িটি বছর কি এতই দীর্ঘ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



