somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নারীজন্ম-কে ধিক্কার!!

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধিক্কার এই নারীদেহ-কে; যার উপর পুরুষ-রূপী রাক্ষসের কামতাড়িত দৃষ্টিপাত হয়...যাদের উপস্থিতি চতুর্দিকে টের পেয়েও আমি তাদের মুখোশ খুলতে পারিনা, পারি কেবল চার-প্রস্থ ভারী কাপড়ে নিজের এই কামোদ্দীপক শরীরকে আষ্টেপৃষ্ঠে ঢেকে রাখতে।

ধিক্কার আমার অসহায়ত্ব-কে; যখন চাইলেই রাস্তাঘাটে কোনও পশু আমায় গায়ের জোরে নাস্তার মত ভোগ করতে পারে। যার প্রতিবাদ করতে গেলে আমার মুখ চেপে ধরা হয় সামাজিক প্রতিকূলতায়। সারাজীবন জেনে এসেছি অত্যাচারের প্রমাণে শাস্তি হয় নিপীড়কের; কেবল আমার উপর নির্যাতনের দৃশ্যপ্রমাণ থাকলে শাস্তি পাব আমিই। কারণ আমার উপর নিপীড়ণের দৃশ্য কারো মনে আনন্দ-অনুভূতি জাগায়। আর নিপীড়িত হওয়ার "অপরাধে" সমাজ-সংসার থেকে চোরের মত মুখ লুকিয়ে গঞ্জনা সইতে হয় আমাকেই!! অত্যাচারীকে কেউ মনে রাখেনা, তার শাস্তি-বিধান হয় মারাত্মক শিথিল। কেবল আমার জীবন হয়ে যায় স্থবির, কলংকিত, নষ্ট!! আমি নিরপরাধ হয়ে অপরাধীর মত বেঁচে থাকি, নয়তো একদিন স্বেচ্ছামৃত্যুর আশ্রয় নিয়ে সমাজকে আমার-বোঝা বহনের হাত থেকে নিষ্কৃতি দেই।

ধিক্কার আমার মাতৃত্বকে, যখন কন্যাসন্তানকে আমি অন্যায়ের সাথে সমঝোতা করতে বলি "ঐ পশুদের পশুত্বে প্রতিবাদ করে লাভ নেই। বরং নিজেকে ওদের কাছ থেকে দূরে রাখো। গা-বাঁচিয়ে চলো! মেয়ে হয়ে জন্মেছ, নিজের শরীরটাকে তো আর গা-থেকে ফেলে দিতে পারবেনা!"

ধিক্কার আমার শিক্ষাকে; এই শিক্ষিত সমাজের একজন হয়ে চুপচাপ তাকিয়ে থাকি আর এই নরপশুদের নারকীয় পাপের প্রতিবাদ করতে পারিনা। পারিনা তাদের এই কার্যকলাপের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। পারিনা এই ঘটনার পুনরাবৃত্তি চিরজনমের জন্য বন্ধ করে দিতে। পারি কেবল শিক্ষার ওজনে ভারী জ্ঞানগর্ভ বক্তব্য দিতে; তাতে কার কী যায় আসে?

আমি আমার কলংকিত নারীজন্ম নিয়ে লজ্জিত!
৯ মাস রক্তক্ষরণের যূদ্ধে গর্বিত-স্বাধীণ আমার এই দেশের প্রকৃত স্বাধীনতা নিয়ে আমি সন্দিহান!
আমি আমার ভবিষ্যত প্রজন্মকে নিয়ে শংকিত!

আমি জানিনা, দেশের অগণিত বোদ্ধা কিংবা মাথা-উঁচু করে থাকা প্রশাসকরা, সমাজের প্রতিটা মানুষ এই লজ্জার দায়ভার নিজের কাঁধে নেবে কী না...
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৮
৫৮টি মন্তব্য ২৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক

লিখেছেন জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !

বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন

লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫

২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×