যতটুকু গান গাইলে নিজেকে ফিরে পাওয়া যায়
যতটুকু স্মৃতি পুষে রাখলে সামনে আগানো যায়
আশ্বিনের রাতে যতদিন শুটিং স্টার দেখা যায়
গর্জে ওঠা সমূদ্রে যতদিন অশ্রু বিলানো যায়
ততদিন শ্বাস নেওয়া কে থামাবে?
দাবী ছেড়ে দেয়াটা যার অভ্যাস
সে কি করে সম্পর্কের জোর খাটাবে?
সব হারানো যার জীবন
সে কি করে পাওয়ার স্বপ্ন গাঁথবে?
নিজেকে দমিয়ে রাখতে জানলে
অন্যের জন্যে বাঁচা কে আটকাবে?
প্রথম প্রকাশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

