somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহেদ শাহরিয়ার জয়
সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই.."শাহেদ শাহরিয়ার'',জয়' নামটা বন্ধুদের দেয়া।ওটা'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

ভালোবাসার যত অম্ল-মধুরতা!

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে রাত দুটোর আগে ঘুমায় না,সন্ধ্যা নামলে বইয়ের পাতায় মুখ গুজে বসে।১টা ৪৫ মিনিটে ঘড়িতে সেট করা এলার্মটা বেজে উঠে রোজ নিজ দায়িত্বে,ততক্ষণে আমার চোখদুটো বারকয়েক বুজে আর খোলে।মোবাইল টেবিলের সামনেই রাখি সাথে সাথে না ধরলে আবার জবাবদিহি করতে হবে!ওর কথা বলার শুরু আর আমার ঘুমের শেষ,চলতে থাকে ব্যালেন্স যতক্ষণ না পুরোয়!
এতো গেল রাতের দফা,ভোর হতে না হতেই sms এর টুটু শব্দ শুনলেই এখন বুজতে পারি মর্নিংটা কি গুড না bad, যদি sms রিপ্লেই না হয় তবে বুঝতে হবে দিনের শুরুটা vry bad!তাই আধা-বোজা চোখ নিয়েই রিপ্লে দিই"good morning "বিছানার উষ্ণতা ছেড়ে উঠতে দেহটা একটুও সায় না দিলেও আমায় উঠতে হয়,শার্ট আইরন করানো,জুতা পলিশ করানো,সেলুন দোকানে গিয়ে ইনস্ট্রাকশন মোতাবেক চুল আর সেভ করানো,আর সবচেয়ে বড় কথা সময় মতো নির্ধারিত স্থানে গিয়ে ওকে সাথে নিয়ে আসা!অবশ্য সে সময়ের ব্যাপারে খুবই সচেতন,১৫/ ২০ মিনিটের চেয়ে দেরি ঢের কমই হয়।
ও আসার পরই আমি গাড়ি ঠিক করি,কারণ বলা যায়না আজ সি এন জি না রিকশা।কখনো দুরের জায়গায় রিকশা কখনো কাছের জায়গায় সিএনজি!যখন ঠিক হয় না আজ রিকশাতেই চড়ব,আমি ভয়ে থাকি: ' এত্ত ফাঁক হয়ে কেন বসছো,জায়গা হচ্ছে না বুঝি!?,হাত দুইটা বুকে কেন,ঠান্ডা লাগতেছে,আজিব!!?আমি এদিক- ওদিক তাকায় আর আমতা- আমতা করি!ভাবিঃ রিকশাওলায়া কিংবা রাস্তার মানুষগুলো কি ভাবে,ভাবে- 'মেয়েটা কি জান্ডুরে বাবা!আর ছেলেটা,সে কী ভদ্র!!
রিকশা থেকে নামার পর,আমি শুধু আল্লাহ- আল্লাহ করি যেন সে টক- ঝালের দোকানে না ঢুকে,আমি ঝাল একদমই সহ্য করতে পারি না। আল্লাহ অবশ্য যথারীতি ওর পক্ষেই,তাই আমারও অগত্য যাত্রা।
পুচকা বিক্রেতা শালারাও মেয়েদের এমনভাবে কনভিন্স করে যেন ওরা মাগনা খাওয়াচ্ছে।বাধ্য হয়ে যেমন যাওয়া তেমনি বাধ্য হয়ে খাওয়া,জ্বলতে জ্বলতে নিচে নামে,চোখে পানি চলে আসে।ও সেটা দেখে অজোড়ে হাসে,একমাত্র ওর এই হাসিটার কাছেই আমি প্রতিদিন হেরে যাই!ওর এই হাসির জন্য আমি সব সয়ে যেতে পারিঃ হাইড্রোক্লোরিক ভরা পাকস্থলিতে যেমন করে কাঁচা লঙ্কার ঝাল চালান দিতে পারি তেমনি হেমলকও চোখ বুজে গিলে ফেলতে পারি।
ভাবতাম,মানুষ পাগলের মতো কেন এত ভালোবাসি- ভালোবাসি করে।ভালোবাসলে রাত জাগতে হয়,ভোরে ঊঠতে হয়,আউল- ফাউল খেতে হয়,কখনো ফ্রেন্সকাট দাঁড়ি কখনো ক্লীন সেভড হতে হয়,মিনিট বিশেকের রাস্তায় রিকশা নিয়ে তিন ঘন্টা কাটাতে হয় এতোসবের পরেও ভালোবাসা!?বুঝলামঃ সে একটু হাসলে আমার বুকের ভেতর যে আনন্দের ডেউ উঠে,সেটা পৃথিবীর কোন সমুদ্রতটে আমি পাব না।তাই এত্ত যাতনা স্বত্তেও মানুষ বলতে ভাবে না' ভালোবাসি,ভালোবাসি'!

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×