ইচ্ছে করেই ভাসি খুশির বানে,
ইচ্ছে করে কেউ না জানুক,
কী ব্যাথা লুকানো মনে!

আমি ইচ্ছে করেই গাই,
ইচ্ছে করে সুর তুলি-হঠাৎ বেসুর ধ্যানে,
ইচ্ছে করে কেউ না শুনুক,
কি সুর পুষি প্রাণে!
আমি ইচ্ছে করে আড়াঁলে যাই,
ইচ্ছে করেই ফিরি কোলাহলে..
ইচ্ছে বড়ই কেউ না দেখুক
চোখের জল আড়াঁলে!
ভীষণ ইচ্ছে;তোর কাছেই কই,
আমি কেমন আছি..
অভিনয় আর ভাল্লাগেনা,
তোরে নিয়াই বাঁচি!
তোর কি ইচ্ছে হয়না কভুই,
`আর একটি বার ফিরি
ভেঙ্গে-চুরে সব অভিমান,
ভালোবাসাই গড়ি!?'
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






