আমি বুকের বামে ভালোবাসা জমিয়েছি,
মস্তিষ্কের বামে জড়ো করেছি ঘৃণা,
তোমার জন্য!
তুমি কোনটি চাও?

ভালোবাসলে হৃদয় তা অনুভব করে,
মস্তিষ্ক তা ল্যাবে পাঠায়,
বঃর্হিপ্রকাশ তো আচরণেই...
মস্তিষ্ক ঘৃণার বিষ ছড়ায়,
প্রতি সেকেন্ডের অবহেলায়,
ঘৃণা বেড়ে যায় জ্যামিতিক হারে,
ভালোবাসা ফুল ফুটায়,
প্রতি মাইক্রো সেকেন্ডের যতনে,
ভালোবাসা বেড়ে যায় গাণিতিক নিয়মে..
তফাৎ বুঝোতো,
ন্যানো আর মাইক্রোর?
ভালোবাসায় প্রতিটা সেকেন্ডই মূল্যবান,
অভিযোগের যত মূহুর্ত..
তা শুধু দূরত্বই বাড়ায়,
অনুরাগের যতটা দীর্ঘক্ষন,
তাতে ভালোবাসা বালি থেকে কাঁচ হয়,
ভরে যায় সুখের প্রতিবিম্বে মস্তিষ্কের বাম-ডান!!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



