গুজব
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেয়ার বাজার-সোনালী,
দুটোতেই আজ মাল খালী!
বেসিক কিংবা ইসলামী
সে বিষয়েও কম জানি।
গুজব রটাস?
মামলা হবে,এত্ত কঠিন মানহানী! 
জোসেফ এখন সাধু
রাষ্ট্রপতির কৃপায়,
আজিজ তাই জেনারেল,
ভাই কি করে কম পায়?
ভুয়া খবর!
যোগ্য যে সে দাম পায়!বিশ্বজিৎ এর খুনী
কেউ তাদের চিনি?
এ নামেতো কেউ ছিল না
মিছে চিনিমিনি!
ফালতু বকিস?
উচ্ছন্নে যাক,তোদের কানাকানি!দাঁত মাজাতেই কয়লা শেষ
লোকে বলে লুট!
পাথর গেছে মাটির নিচে
সবাই বলে ঝুট!!
তোরা যারা গুজব রটাস
তাদের মুখে মুত!পড়ে ফ্লাইওভারের গার্ডার,
তোরা বলিস:
এক্সিডেন্ট না,মার্ডার!
কয় টাকায় বা পায়,
বেচারা কন্ট্রাকটার!?
তোদের মুখে নিন্দা-গুজব
তোরা হ ছাড়খার!বাসে চড়িস-হাত বাইরে
দাঁড়াস কেনো ফুটপাতে?
একটু আঘাত পেলেই বলে-
পিষে গেছে চাকাতে!
গুজব ছড়াস?
লজ্জা লাগে,তোদের মুখে তাকাতে!১৫ টাকায় খাবার গিলিস
৩৮ টাকায় হল
রাস্তায় নামিস মিছিল নিয়ে
তোদের কিসের বল?
আবার ছড়াস
রেপ করেছে ছাত্রলীগের দল?বাচ্চা কাচ্চাও আজকাল
চিৎকার মারে হাত উঁচিয়ে,
পা’উঁচিয়ে ফাল
ভাষার সে কী হাল!
বাবার বয়সী পুলিশরে কয় :
‘‘তোরা চ্যাটের বাল!”কি আজব!
সবি গুজব,সবি গুজব!!
গুজবতে কান দিবেন না,
সত্যি জেনে নিন,
সত্যি জানতে ৭১’ নয় বিটিভি’তে
চোখ দিন!
ছবি: অনলাইন হতে সংগৃহীত।
বি.দ্রঃ লেখাটি গুজবের কারণে সৃষ্টি,ব্যক্তিগতভাবে মনে নিবেন না।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন