মানবিক মা!
০৩ রা মার্চ, ২০২১ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা' আমার বোবা হলেই ভাল হতো,
এত্ত কথা কেমনে বলে?
যখন তখন,যেথায়-সেথায়
যা ইচ্ছে তা বলেই ফেলে!

খেলতে গেলেই পড়তে বলে,
পড়তে গেলেই তুলনা চলে!
খেতে বসলে-"জলদী খা তুই"
ঘুমাতে গেলে
" এখনো ক্যান দু'চোখ খুলে!?
রোজ সকালে উঠতে গেলেই
ভিষণ রকম কান্না আসে..
"নবাবের পুত, ঘুমাই এখনো"
বিকট শব্দ কানে ভাসে!
"গরু চরা,স্কুলে যা"
পানি আনা,লাকরী খোঁজা
কৈশরে কি এসব আসে?
দু' টাকার এক কিনলে বেলুন
মাথায় বড় বাজ পড়ে যায়,
শার্টটা একটু ময়লা হলেই-
"মনে রাখিস, তোর খানা নাই!"
এক ডাকাতে না পেলে তো
বস্তা পিঠে বাধা-ই চাই!
মা যদি অন্ধ হতো,
খুব করে ভাই বেঁচে যেতাম,
ইচ্ছেগুলো হাসছে ভিষণ
নিজের চোখে দেখতে পেতাম।
বিচার দিলে পরশী আমার,
দোষটা যদি একটু শুনতো,
কখন ফিরবো হাতের নাগাল,
পুলিশী এক প্রহর গুণতো!
বাঁশের ছড়ির কড়া আঘাত
কত্ত ডোল হয়, (ডোল=ব্যাথার একক)
কেউকি জানতো"?
মা আমার বধির হলে,
কে শুনতো কার কথা আর!
বিচার ছাড়াই জয়ী হতাম,
হেডাম দেখতাম পরশীর মা'র!
কত্ত সখযে মরে গেছে,
কত স্মৃতি রোজনামচায়,
মা'কে এখন কথায় কথায়
ভিষণ করে আমি পঁচায়,
এখন তিনি বোবাই প্রায়,
বলার কোনো সুযোগ কী পায়?
অবতল এক চশমা ছাড়া
চোখেও নাকি ঝাপসা দেখায়!
কানের ভিতর শন-শনে এক
বুলডোজার খুব আওয়াজ তুলে
তিন ডাকে একবারই তাকায়
কৌতূহলী দু-চোখ তুলে!
মায়ের আর্জি ওপরওয়ালা
শুনেন নাকি তরিৎ করে,
মানবিক এক মা' চেয়েছি,
আর কিছু নয় জনম ভরে! ছবি-অনলাইন হতে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন