somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর গতি সম্পর্কিত পরীক্ষায় অপ্রত্যাশিত ফল

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ থেকে ১শ' বছরেরও বেশি আগে আলবার্ট আইনস্টাইন পদার্থ বিজ্ঞানে একটি বিশেষ স্বীকার্য স্থির করে গেছেন আর সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতি হচ্ছে পরম গতি অর্থাৎ কোন কিছুই এর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করতে পারবে না। নির্দিষ্ট করে বলতে গেলে ১৯০৫ সালে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিক তত্ত্ব প্রণয়ন করেন আর এরই মৌলিক স্বীকার্যগুলোর একটি হলো গতির সর্বোচ্চ সীমা হচ্ছে শুন্য মাধ্যমে আলোর গতি।
কিন্তু গত ২১ সেপ্টেম্বর জেনেভার সার্ন গবেষণাগারে বিজ্ঞানীরা চমকে দেয়া একটা গবেষণার ফলাফলের কথা জানিয়েছেন। যেটা সত্য হলে পদার্থ বিজ্ঞানের বর্তমান অনেক নিয়মই হয়তো পাল্টে যেতে পারে।
এই গবেষকরা দাবি করেছেন তারা একটি নিউট্রিনো কনাকে আলোর গতির চেয়েও বেশি গতিতে ভ্রমণ করাতে সক্ষম হয়েছেন। গবেষকরা আমেরিকা এবং জাপানের বিজ্ঞানীদের আহ্বান করেছেন গবেষণাটি খতিয়ে দেখতে। আর খতিয়ে দেখে বিষয়টি সুনিশ্চিত হলে তবেই এটিকে একটি নতুন আবিষ্কার বলে গণ্য করা হবে। গবেষণালব্ধ ফলাফলটি বিশ্বব্যাপী পদার্থবিদদের দারুণভাবে নাড়া দিয়েছে। এটির যথার্থতা নিশ্চিত হলে এমনকি পদার্থ বিজ্ঞানের অন্যতম বিখ্যাত সমীকরন ঊ=সপ২ পর্যন্ত বদলে যেতে পারে। তবে এখনই এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।
এই গবেষণায় ভূ-পৃষ্ঠের মধ্য দিয়ে নিউট্রিনো কনা সার্ন থেকে ৭৩২ কি.মি. দূরত্বে অবস্থিত ইটালির গ্রান স্যাসো ল্যাবরেটরিতে প্রেরণ করা হয়।
সার্ন গবেষণাগার থেকে প্রকাশিত গবেষণা পত্রটির রচয়িতা এন্টনিও ইরিদিতাতো বলেন, আমরা ফলাফলটির সকল সম্ভাব্য ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করেছি। এমনটি আমরা সম্ভাব্য ভুলগুলোও খোঁজার চেষ্টা করেছি। কিন্তু এরকম কোনকিছুই আমরা খুঁজে পাইনি।
ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের প্রফেসর জেনি থমাস এ প্রসঙ্গে বলেন, গবেষণার ফলাফলটি সত্য হলে পরিস্থিতিটা কি হবে তা চিন্তা করাও কঠিন। কারণ এটার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বিশেষ আপেক্ষিক তত্ত্ব। আর এটা এমনই একটা তত্ত্ব যার উপর ভর দিয়ে গড়ে উঠেছে আধুনিক পদার্থ বিজ্ঞানর অনেক গুরুত্বপুর্ন বিষয়। আমরা বিশ্বজগতের গঠনটাকে যেমনভাবে বর্ণনা করেছি তার অনেক কিছুই এর সঙ্গে সম্পর্কিত। তাই ফলাফলটি সত্য হলে এতে এসবের ওপর কি প্রভাব পড়বে তা অনুমান করাও অত্যন্ত কঠিন। তিনি বলেন, আশা করা যাচ্ছে আগামী ৬ মাসের মধ্যে আরও বেশি সূক্ষ্মভাবে গবেষণাটি আবার সম্পন্ন করা হবে। এরপর ফার্মিলাবের বিজ্ঞানীরা পরীক্ষাটির দ্বিতীয় ধাপ সম্পন্নের লক্ষ্যে কাজ শুরু করবেন। যার সূক্ষ্মতার মাত্রা হবে ১ ন্যানো সেকেন্ডের মধ্যে।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×