‘কি’ ও ‘কী’ -এর ব্যবহার
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘কি’ সংশয়সূচক প্রশ্নবোধক অব্যয় আর ‘কী’ প্রশ্নবোধক সর্বনাম/বিশেষণ/ক্রিয়া-বিশেষণ। ‘কি’ ও ‘কী’ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। তবে এ বিষয়ে এখনও অনেকের সংশয় আছে। এ সংশয় দূর করবার (করার নয়) জন্য পুনঃব্যাখ্যা দেয়া হল। তুমি কি খাবে? (Will you eat?) তুমি কী খাবে? (What will you eat?) বাংলা বাক্য দুটি যেমনি বাংলা তেও পৃথক, তেমনি ইংরেজীতেও পৃথক। তা ইংরেজীতে অনুবাদেই সহজে প্রমাণিত। বাক্য দুটির অর্থ বাংলাতে ও ইংরেজীতে পৃথক।
বাংলাতে ‘কি’ ও ‘কী’ সংবলিত প্রশ্নবোধক বাক্যের জবাব সংক্ষেপে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সম্পন্ন করা যায়, সে ক্ষেত্রে ‘কি’ হয় আর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সম্পন্ন করা যায় না, সে ক্ষেত্রে ‘কী’ হয়। ক’টি দৃষ্টান্ত দেয়া হল ঃ তুমি কি আগামীকাল ঢাকায় যাবে? সে কি চা খাবে? তোমার কাছে ১০টি টাকা হবে? তোমার নাম কী? তোমার বাবা কী করেন? সে কী চায়? তোমার ব্যাগে কী কী আছে? ইত্যাদি। ‘কী কী’ কখনও ‘কি কি’ হবে না। তা ছাড়া সকল আশ্চর্যবোধক বাক্যেও ‘কী’ হয়। যেমন: কী সুন্দর। কী চমৎকার। কী সর্বনাশ! ইত্যাদি। (সূত্র: বাংলা কী লিখবেন-কেন লিখবেন) ‘কী’ -এর ইংরেজী What, কীভাবে এর ইংরেজী How । ‘কি’ -এর ইংরেজী নেই।
সংগ্রহকৃতঃ
- এ জেড এম কামালউদ্দিন, প্রাক্তন অধ্যাপক (পদার্থ বিদ্যা), মাদারগঞ্জ
সূত্রঃ ইত্তেফাক (৭ অক্টোবর ২০০২)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।
হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন