somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিন্তু কি হবে সাদ্দাম ও রেজাউল করিমের ভবিষ্যৎ?

১০ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জালিয়াতির অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা বাকাইসিদ্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বিদ্যালয় পরিচালনা পরিষদ গতকাল অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার ও ৩ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্রমেই গুরুতর অভিযোগের পাল্লা ভারি ও বের হচ্ছে চাঞ্চল্যকর অনেক তথ্য। প্রতিষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পড়ছে।
জানা যায়, ২০০৯ সালে আগুনিয়াপাড়া গ্রামের মজিবর খানের পুত্র সাদ্দাম হোসেন বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করে। কিন্তুু সাদ্দামের অসুস্থতার সুযোগে প্রধান শিক্ষক মোটা অংকের বিনিময়ে উক্ত রেজিষ্ট্রেশন নম্বরের বিপরিতে একই উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামের ওয়াহেদ কাজীর পুত্র রেজাউল করিমের ছবি লাগিয়ে ফরম পূরণ করে বোর্ডে পাঠিয়ে দেয় এবং রেজাউল করিম একাধিকবার পরীক্ষা দিয়ে ২০১২ সালে উত্তীর্ণ হয়। রেজাউল তার সার্টিফিকেট বের হওয়ার পূর্বেই চুক্তিমোতাবেক তার বাবা-মায়ের নাম ও প্রয়োজনীয় তথ্যাদি সংশোধন করার জন্য প্রধান শিক্ষককে তাগাদা দিলেও কোন কাজ না হওয়ায় চাপাচাপি শুরু করে। প্রধান শিক্ষক সাদ্দাম হোসেনকে শুভংকরের ফাঁকি দিয়ে ছবি পরিবর্তন করে রেজাউলের পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেওয়ায় বিধি বাম। বর্তমানে দুই ছাত্রই উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করায় প্রধান শিক্ষক চাকুরী বাঁচাতে দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানা গেছে।
অপরদিকে উপবৃত্তির টাকা আত্মসাৎ করে মামলার রশিতে ঝুলে থাকা এ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বাড়ছেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, তিনি এক শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় স্কুল চলাকালীন প্রকাশ্য জুতাপেটার স্বীকার হন তিনি। এছাড়াও স্কুলে শূন্যপদ না থাকলেও ভূয়া পদ সৃষ্টি করে চাকুরী দেওয়ার নামে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির নিকট থেকে ৪৬ হাজার হাতিয়ে নেন। বর্তমানে রেজাউল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী পাওয়ায় উক্ত টাকার দাবিতে প্রতিনিয়ত ঘুরছেন। গত বছর বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার হল সুপার থাকা অবস্থায় কর্তব্যে অবহেলার কারনে তিনি সাময়িক বহিস্কার হন তারই কারসাজিতে একই ঘটনায় ওই কেন্দ্রে বাকাইসিদ্ধি নিজ স্কুলের এক ছাত্রও ২ বছরের জন্য বহিস্কার হয়েছে। স্কুলের সাবেক সভাপতি ও একাধিক সদস্য জানান, তার বিরুদ্ধে উপবৃত্তি ও বিভিন্নখাতে অর্থ আত্মসাতের ঘটনা ছাড়াও প্রশ্নপত্র বিক্রির মত গুরুতর অভিযোগ রয়েছে। শিক্ষক আমজাদ হোসেনের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, সুচতুর প্রধান শিক্ষক ঘটনা ধামাচাপা দিতে টাকা নিয়ে বিভিন্ন দপ্তর ও প্রভাবশালী রাজনীতিবিদদের নিকট ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এ ব্যাপারে বাকাইসিদ্ধি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উকিল উদ্দিন জানান, শিক্ষকতার অন্তরালে অনৈতিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে অনেকবার তার জন্য স্কুল ও ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হয়েছে। ইতিমধ্যে দৈনিক ইনকিলাব, মাথাভাঙ্গা, নবচিত্র, লোকসমাজসহ, বিভিন্ন আঞ্চলিক ও অনলাইন পত্র-পত্রিকায় তথ্যবহুল অভিনব জালিয়াতির সংবাদ প্রকাশের পর থেকেই এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে অপসারণের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। ফলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গতকাল প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও যশোর শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানান, প্রকাশিত সংবাদটি তার দৃষ্টি গোচর হয়েছে এবং বাকাইসিদ্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির নিকট চাকুরী বাঁচাতে প্রধান শিক্ষক মোটা অংকের টাকা নিয়ে ঘুরছেন। এদিকে অভিযুক্ত শিক্ষক আমজাদ হোসেনকে সত্বর স্থায়ীভাবে বহিস্কারের জন্য এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা ক্রমেই সোচ্চার হয়ে উঠছে।

জালিয়াতির অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা বাকাইসিদ্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশে তোলপাড় শুরু হয়েছে। অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বিদ্যালয় পরিচালনা পরিষদ গতকাল অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার ও ৩ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্রমেই গুরুতর অভিযোগের পাল্লা ভারি ও বের হচ্ছে চাঞ্চল্যকর অনেক তথ্য। প্রতিষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পড়ছে।
জানা যায়, ২০০৯ সালে আগুনিয়াপাড়া গ্রামের মজিবর খানের পুত্র সাদ্দাম হোসেন বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করে। কিন্তুু সাদ্দামের অসুস্থতার সুযোগে প্রধান শিক্ষক মোটা অংকের বিনিময়ে উক্ত রেজিষ্ট্রেশন নম্বরের বিপরিতে একই উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামের ওয়াহেদ কাজীর পুত্র রেজাউল করিমের ছবি লাগিয়ে ফরম পূরণ করে বোর্ডে পাঠিয়ে দেয় এবং রেজাউল করিম একাধিকবার পরীক্ষা দিয়ে ২০১২ সালে উত্তীর্ণ হয়। রেজাউল তার সার্টিফিকেট বের হওয়ার পূর্বেই চুক্তিমোতাবেক তার বাবা-মায়ের নাম ও প্রয়োজনীয় তথ্যাদি সংশোধন করার জন্য প্রধান শিক্ষককে তাগাদা দিলেও কোন কাজ না হওয়ায় চাপাচাপি শুরু করে। প্রধান শিক্ষক সাদ্দাম হোসেনকে শুভংকরের ফাঁকি দিয়ে ছবি পরিবর্তন করে রেজাউলের পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেওয়ায় বিধি বাম। বর্তমানে দুই ছাত্রই উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করায় প্রধান শিক্ষক চাকুরী বাঁচাতে দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানা গেছে।
অপরদিকে উপবৃত্তির টাকা আত্মসাৎ করে মামলার রশিতে ঝুলে থাকা এ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বাড়ছেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, তিনি এক শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় স্কুল চলাকালীন প্রকাশ্য জুতাপেটার স্বীকার হন তিনি। এছাড়াও স্কুলে শূন্যপদ না থাকলেও ভূয়া পদ সৃষ্টি করে চাকুরী দেওয়ার নামে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির নিকট থেকে ৪৬ হাজার হাতিয়ে নেন। বর্তমানে রেজাউল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী পাওয়ায় উক্ত টাকার দাবিতে প্রতিনিয়ত ঘুরছেন। গত বছর বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার হল সুপার থাকা অবস্থায় কর্তব্যে অবহেলার কারনে তিনি সাময়িক বহিস্কার হন তারই কারসাজিতে একই ঘটনায় ওই কেন্দ্রে বাকাইসিদ্ধি নিজ স্কুলের এক ছাত্রও ২ বছরের জন্য বহিস্কার হয়েছে। স্কুলের সাবেক সভাপতি ও একাধিক সদস্য জানান, তার বিরুদ্ধে উপবৃত্তি ও বিভিন্নখাতে অর্থ আত্মসাতের ঘটনা ছাড়াও প্রশ্নপত্র বিক্রির মত গুরুতর অভিযোগ রয়েছে। শিক্ষক আমজাদ হোসেনের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, সুচতুর প্রধান শিক্ষক ঘটনা ধামাচাপা দিতে টাকা নিয়ে বিভিন্ন দপ্তর ও প্রভাবশালী রাজনীতিবিদদের নিকট ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এ ব্যাপারে বাকাইসিদ্ধি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উকিল উদ্দিন জানান, শিক্ষকতার অন্তরালে অনৈতিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে অনেকবার তার জন্য স্কুল ও ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হয়েছে। ইতিমধ্যে দৈনিক ইনকিলাব, মাথাভাঙ্গা, নবচিত্র, লোকসমাজসহ, বিভিন্ন আঞ্চলিক ও অনলাইন পত্র-পত্রিকায় তথ্যবহুল অভিনব জালিয়াতির সংবাদ প্রকাশের পর থেকেই এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে অপসারণের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। ফলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গতকাল প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও যশোর শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানান, প্রকাশিত সংবাদটি তার দৃষ্টি গোচর হয়েছে এবং বাকাইসিদ্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির নিকট চাকুরী বাঁচাতে প্রধান শিক্ষক মোটা অংকের টাকা নিয়ে ঘুরছেন। এদিকে অভিযুক্ত শিক্ষক আমজাদ হোসেনকে সত্বর স্থায়ীভাবে বহিস্কারের জন্য এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা ক্রমেই সোচ্চার হয়ে উঠছে।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ সকাল ১১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×