somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে আজ মধ্যরাতে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে (– ছোট গল্প)

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
রাজ্যের রাজা যদি কাউকে রাজ্যরত্ন বলেন তাহলে সাড়া পরে যাওয়ার কথা তো বটেই । আমার বুকে যখন রাজ্যরত্ন খেতাবের রিবন লাগানো হলো তখন সবাই বলল, এতদিনে একটা সত্যিকারের কাজের লোক পেলো পুরষ্কারখানা । দেশের প্রধান পত্রিকায় লিখা হলো, মানুষের আদিমতম আকাঙ্ক্ষা সুখী হওয়ার আকাঙ্ক্ষা । আমরা যা কিছু করি না কেনও সবকিছুতেই সুখ বিনা অন্যকিছুর চাওয়া থাকে না । কিন্তু শেষপর্যন্ত অসুখিই রয়ে যাই । তাই মানুষকে সুখী করবার যন্ত্রটি সত্যিকার অর্থেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ।

আর আমি, মানুষকে সুখী করবার যন্ত্রের আবিস্কারক, সমগ্র মানবজাতিকে গভীর বেদনা থেকে মুক্তি দিতে চেয়েছিলাম ।

২
(পূর্ব কথা - নিশিতা মারা গেলো ঠিক আমবস্যার রাতে । বাদুরের চোখের মতো অন্ধকার সে রাত । নিশিতে পাওয়া পাখিগুলোও ঘুমিয়ে পরেছিলো সে রাতে । আর নিশিতার ধূসর হওয়া শরীরের পাশে ঠাণ্ডা নক্ষত্রর মতো চুপচাপ বসেছিলাম আমি । কোনোদিন এতো শীতলতা জমেনি আমার বুকের ভিতর । খুব ভালবেসেছিলাম আমি ওকে , খুব বেশি । তাই বুঝি সব হারিয়ে শূন্য অনুভূতিতে ঝুলে ছিলাম পলকতলে । কত ভেজা দিন, কত শুকনো পাতায় দীর্ঘ পথ, কখনও অসমাপ্ত উপন্যাসের মতো দীর্ঘ রাত একা একা কেটে গেলো তবুও নিশিতা বুকের গহীনে থেকে গেলো অবিশ্রাম রক্তক্ষরণ হয়ে । ওকে পেয়ে আমি যেমন চিনেছিলাম ঘাসের উপর কোন শিশিরটি ঘুমিয়ে যায় রোদ মেখে । তারপর ওকে হারিয়ে জানলাম কেনও সব পূর্ণতার মাঝেও পাঁজরের ফ্রেমে কিভাবে জমে থাকে দীর্ঘশ্বাস ।

তারপর - অনেক শূন্য হাতের নিথর রাতের শেষে আমি আবার কাজে নামলাম । সব কষ্ট, সব দীর্ঘশ্বাস মুছে ফেলার জন্য । একদিন, সত্যিই এক অভূতপূর্ব যন্ত্র আবিষ্কার করলাম ।)

৩
সমগ্র দেশে হুড়োহুড়ি পরে গেলো । সবারই যন্ত্রখানা চাই । কেউ রাতের পর রাত অপেক্ষায় কাটিয়ে দিলো শুধু একবার তার কষ্টগুলো নিভিয়ে নিতে। কেউ লেগে গেলো মারামারিতে । কেউ চুরি করে হলেও চাই । ধনি গরিব রাজা প্রজা কোনও ভেদাভেদ নেই । সবারই চাই কষ্ট নিধন যন্ত্র , এমনই নাম দিয়েছে ওরা । আমি অবাক তাকিয়ে রই । এতো যন্ত্রণা মানুষের মনে ! এতোটা সুখের সাধ মানুষের শিরা উপশিরায় ! কে জানতো !

৪
মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয়তা কি?? কেনও এতো সুখী হতে চাওয়া ??

৫
কেউ কি কখনও ভেবেছে কেনও এতো সুখী হতে চায় সে ?? বোধহয় না । তাই গণহারে সুখী মানুষ চলতে শুরু করলো পথের শরীরজুড়ে । সেই পথ চলায় কোনও তাড়া নেই । কোনও চাওয়া নেই । নেই কোনও আকাঙ্ক্ষার তীব্রতা । তীব্র অলসতায় বাড়তে থাকে শরীরের ঘের , বাড়তে থাকে বুদ্ধির স্থূলতা আর নাম না জানা ক্লান্তি । বড় কুৎসিত সে দৃশ্য ।

৬
শহরের বুদ্ধিজীবীরা হায় হায় করে উঠলেন । শ্রম দেওয়ার কেউ নেই বলে থেমে গেছে উদ্যোগ । অন্তরদহন নেই বলে কেঁদে ওঠে না কবির কলম । অপূর্ণতা নেই বলে কারও খোঁজ করে না কেউ । এমন সময় অন্য ক্রোশ দূর থেকে আগমন হলো সুযোগসন্ধানী মানুষের । তখনই হুঁশ হলো রাজার । একঘেয়ে জীবনে ছটফট করে উঠলো কেউ কেউ । তারপর গ্রেফতার হলাম আমি ।

৭
বিচারক রায় বললেন, সুখী মানুষের সমাজ স্থবির সমাজ । সমাজকে এগিয়ে নেওয়ার জন্যই প্রয়োজন ত্রুটিপূর্ণ জীবনের । এই কারনেই প্রকৃতি মানুষকে অসুখী প্রজাতি করেছে । বিচারক জানিয়ে দিলেন আমি প্রকৃতির নিয়মের বিরুদ্ধচারণ করেছি তাই আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে , ধংস করা হবে আমার আবিষ্কার । আমার মৃত্যুর কষ্ট থেকে আবার কষ্ট পেতে শুরু করবে মানুষ ।

শেষ কথা

কিছুক্ষণ পর আমাকে ফাঁসি দেওয়া হবে না । আমার কোন অনুভূতি হচ্ছে না । আমি আমার যন্ত্র আমার উপরে ব্যবহার করিনি । কারন আমি মৃত্যুর আগে মৃত্যুর বিষণ্ণতা অনুভব করতে চাই । অনুভব করতে চাই, মৃত্যুর আগের শেষ মহৎ ভাবনাটি । তাই আমি মৃত্যু নয়, এক তীব্র বেদনার অপেক্ষায় আছি ।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×