ছোট পোস্ট : ব্লগে যদি কোনও সুরকার থাকেন তাহলে তার দৃষ্টি আকর্ষণ করছি (এবং আমার ব্লগে ফিরে আসা !) !!!
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ছোট্ট পিচ্চি কিউট ভাগ্নের জন্য একটা ঘুমপাড়ানি গান লিখেছি । যদি কেউ অনুগ্রহ করে গানটা সুর করে দিতেন তাহলে কৃতজ্ঞ থাকবো ।
লিরিকস-
চাঁদের আলো মুখটা জুড়ে
নিভিয়ে সব আঁধার
সোনার হাসি ঠোঁটের কোনে
ঘুমুবে আমার রাজকুমার ।
আয় ঘুম আয়
আয় ঘুম আয় ।
তারা নামে ছোট্ট কোলে
ঘুমপরী সঙ্গী তার
হাতের মুঠোয় জোনাকি জ্বেলে
চাঁদের কণা ঘুমুবে এবার ।
আয় ঘুম আয়
আয় ঘুম আয় ।
চোখের মনিতে তোকে ছুঁই
তোর তরে আদর হাজার
সাত রাজার ধন রে তুই
মা’র কোলে ঘুমা এবার ।
আয় ঘুম আয়
আয় ঘুম আয় ।
( সুরের প্রয়োজনে গানের কথা পরিবর্তন করা যাবে )
আপডেট ঃ গানটি প্রিয় হাসান মাহবুব ভাই সুর করে দিয়েছেন । তার কাছে অসম্ভব কৃতজ্ঞতা । গানটি শুনতে এখানে ক্লিকান !
আর গানটির মডেল হয়েছেন কিউট মিতিন এবং চিত্রগ্রহণ করেছেন আমাদের সমুদ্র কন্যা আপু । মিতিনকে ধন্যবাদ আর আপুর কাছে অনেক কৃতজ্ঞতা ।
শ্যামল জহির ভাই গানটির আরেকটি ভার্সন তৈরি করেছেন । শোনার জন্য এখানে ক্লিকান ।
ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা !
কিছু কথা ঃ ।
পূজা শুরু হতেই বাড়ি চলে গেছিলাম । মা এর আদরেই ছিলাম এতদিন ।

কিন্তু বাস্তবতা নামক নির্দয় এক অনুভূতির চাপে পড়ে আবার ফিরতে হলো এই ঢাকায় । যদিও আমার বন্ধুবান্ধবরা বিশ্বাসই করছে না যে আমি এসেছি! :#> সত্যি কথা বলতে কি, এইসব পড়াশুনা টাইপ বিদঘুটে জিনিস না থাকলে আমার এতদূর আসতে বয়েই গেছে ! কি সুন্দর যে ছিলো আমার চিলেকোঠার দিন! ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে । যাই হোক, বাসায় নেট না থাকায় কিছুদিন ব্লগে আসা হয়নি । অনেক কিছু যে মিস করেছি তা বেশ বুঝতে পারছি । তবে আবার আমার ব্লগ পরিভ্রমণ শুরু হয়েছে , আশা করছি সবাই আমাকে মনে রেখেছে । এও আশা করছি যে, অল্প দিনেই আপন হয়ে ওঠা সহ ব্লগারগণ সবাই ভালো ছিলো এবং ভালো আছে ! সবাইকে শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন