somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরিয়ার সনেট
আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

একটি ভার্চুয়াল প্রেম;অত:পর ছেঁকা!..

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পের শুরুতে আমার নাম পরিচয় দেওয়া কি
খুব জরুরী..
আচ্ছা দিয়েই দিলাম
আমি সনেট সদ্য HSC Exam দিয়েছি..
যাক গল্পে আসি..
শিরনাম টা যে কেমন হল তা বলতে
পারলাম না..তবে যাই হোক এই ভার্চুয়াল
প্রেমের নায়ক খানা কিন্তু আমি (আমি
নায়ক :v) যাই হোক গল্পে আসা যাক..
আগেই বলে নেই আমি কিন্তু দেখতে ভাল
না...
--
যাই হোক সময় টা ছিল আমার ssc exam এর
পর পর ই..বয়স টাই ছিল কেমন ১৬ বছর..বন্ধুরা
সবাই প্রেম করে আর আমি চেয়ে চেয়ে
দেখি..একটু খারাপ লাগার ই কথা..খুব ইচ্ছা
হল একটা প্রেম এইবার করতেই হবে..বন্ধুরা
সাজেস্ট করল ফেসবুকে ট্রায় কর হয়ে
যাবে..অনেক মেয়ের পিছে ঘোরার মত
ছেলে আমি না..ফেসবুক এ আস্তে আস্তে
অনেক মেয়ে ফ্রেন্ড হল আমার..আমি
আসলে Bogra zilla School এ পড়তাম BZS'13
ব্যাচ..আমাদের স্কুলে শুধুই ছেলেরাই
পড়ত..মেয়েদের সাথে তেমন কথাই বলতাম
না..ফেসবুকে একটু একটু কথা বলতে বলতে
আমি তখন আকাশে উড়ি..যাক এই পোড়া
কপালে একটা মেয়ে ঠিক ই জুটে গেল তা
আবার Facebook এর মাধ্যমেই..মেয়ের নাম
তানিয়া.. এক রাতে আমি ওর সাথে চ্যাট
করতে করতে প্রেমের আলাপ তার পর
রিলেশন..মেয়ে রাজি আমি অবশ্য একটু
অবাক হয়েছিলাম কিন্তু ঝোকের মাথায়
আর ৭-৫ ভাবা হয় নি..শুরু হল আমাদের
রিলেশন..শুরু হল আমাদের রিলেশন
সোন,জান,পাখি ইত্যাদি..কয়েক দিন
প্রেম চলতে থাকল তারপর দেখা..
আসলে মেয়েটাও ছিল একটু মোটা ফেসবুকে
চেহারা ভালই দেখাচ্ছিল আর তখন
চেহারা দেখি নাই..তপ্ত মরুভূমিতে এক
ফোঁটা বৃষ্টির পানি মানে বোঝেন?সেই
দশা..দেখা হয়েই গেল প্রথম দেখাতে আমি
ই হতবাক দেখতে একদম বাজে..তবুও চিন্তা
করলাম এর সাথেই রিলেশন করব কারন
আমার যে চেহারা কোন মেয়েই আমার
কপালে জুটবে না!
চলতে থাকল দিনের পর দিন!
কথা,চ্যাটিং আর ম্যাসেজিং! আর
বিশ্বাস করবেন না ওর কথা ছিল খুব
সুন্দর..আর ম্যাসেজে এমন ভাবে কথা হত যে
আমার কাবিন ছাড়া বউ..চলতে থাকে
প্রেম জল গড়ায় বহু দূর!তারপর একদিন আমি
ওর থেকে ওর আইডির ই-মেইল আর
পাসওয়ার্ড নিলাম..দেখি ও কোন মেয়ের
সাথে কথা বলে না সব ছেলের সাথে আর
ম্যসেজিং গুলাও গড় মিল..ভিতর থেকে
ম্যাসেজ ডিলেট করা!যাই হোক গায়ে
লাগালাম না!তারপর জিজ্ঞাস
করলাম..উত্তর পেলাম "মেয়েদের সাথে
কথা বল্লে আমার শুধু ঝগড়াই হয়"
আচ্ছা ওগুলা আর মাথায় নিলাম না..প্রেম
করতেছিতো চুটিয়ে আমায় ছেড়ে তানিয়া
কোন দিন যাবে না!আলাপ,গল্প,অন্তরংগ
আলাপ সব ই চলতে থাকে..পরে আমার
অনেক বন্ধু আমাকে বল্লো মেয়ে অনেক
ভ্যাজাল!অনেক প্রেম করছে ব্লা ব্লা ব্লা!
আমার মাথায় শুধু তানিয়া কারো কোন
কথা আর ভাবার সময় নাই!
কত স্বপ্ন তখন আমার ঘর বাধব,বিয়ে,বাচ্চা
ইত্যাদি..তারপর এক দিন এক ছেলের সাথে
কথা নাম শাওন..ওই আমাকে অনেক বুঝাইল
কারন ওই ছেলে নাকি তানিয়ার X BF!ওর
কথা গুলা কেন জানি ভূগোল মনে
হচ্ছিল..মাথায় আরর নিলাম না..আর আমি
তখন প্রেমে হাবুডুবু খেতে খেতে সমুদ্রে!
সব ভালই চলছিল আমার পুরো হৃদয় জুড়ে
তানিয়া..আসলে প্রথম প্রেম গুলা যে কেন
এমন হয়?
হঠাৎ এক দিন আমায় ম্যসেজ আমার সাথে
আর রিলেশন করবে না..
-কেন করবা না?
-এমনি
-আমার কোন অপরাধ?
-না..
কোন কারন ছাড়াই ব্রেক আপ!
আর আকাশ ভেংগে তখন আমার মাথায়!
অনেক ঘেসা-ঘেসির পর আমায় একটা কথা
বলেছিল "আমাদের ভিতর কোন রিলেশন
ছিল না!সব আমার অভিনয়"
তারপর আমি বুঝলাম বন্ধুদের কথায় ছিল
ঠিক আর শাওন ভূল বলে নি..
মেয়েটি আজো প্রেম করে অন্য এক জনের
সাথে শাহীন নাম তার..আমি কিন্তু আজ ও
একা ই রয়ে গেছি.. আমার আগেই বোঝা
উচিৎ ছিল ২০-৩০ মিনটের কথায় কেমনে
রিলেশন হয় আর তানিয়া কি টাইপের
মেয়ে..
অনেকের মুখে কথিত আছে মেয়েটি নাকি
প্রেমে 100 মেরে দিয়েছে!
বাহ!
ওর হয়তো কিছু না হতে পারে তবে আমার
জীবনের প্রথম প্রেম..
আর ওটা কখনো ভোলার না..
এখন বলে যাকে ৫ মাস ভাল বেসেছ তাকে
কেন জ্বালাও..আমাকে সুখে থাকতে
দাও..আমি ওকে ৫ মাস ভালবেসেছি আর ওই
৫ মাস মার সাথে মজা নিছে গেম
খেলছে...
আমি ই হলাম সেই মুরগী যাকে সে ইচ্ছা মত
হালাল করল..
ওর হয়তো ওই ধরনের Feelings নাই কিন্তু
আমার?
কোন দিন ই কি ভূলতে পারব তাকে?
বুকের ভিতর টা এখনো কাপছে..চোখের
কোনায় কই থেকে যে পানি চলে আসল
লিখতে লিখতে বলতে পারি না..
সেই মূহুর্ত গুলা আজ ও ভোলার না!
--
অনেকেই মনে করতেই পারেন আমি বাওয়াল
মারলাম..কিন্তু না..কারো মনে কোন প্রশ্ন
জেগে থাকলে আমার সাথে ফেসবুকে
কানেক্ট করতে পারেনে- http://
www.facebook.com/shahriar.sonet2
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×