
''ভিক্ষুক মুক্ত এলাকা''.........কাওরানবাজারের সার্ক ফোয়ারার পাশেই একটি সাইনবোর্ড...মনে বেশ শান্তি লাগলো দেখে, দেশে তাহলে সত্যিই এক পরিবর্তনের হাওয়া লেগেছে......আগে গাড়ি/সি,এন,জি-এর বাইরে ফকিরগুলোকে দেখতেই কেমন যেন লাগতো...মনের মাঝে গরীব দেশ, গরীব দেশ একটি অনুভুতি'র সৃষ্টি হতো...সবচেয়ে অসুবিধা হতো বাসে...কোন ল্যাংড়া বা অন্ধ ভিখিরি উঠে টাকা চেয়ে বসলে পকেটে হাত দিতেই হতো...তাতে নিদেনপক্ষে ৫-১০ টাকা গচ্চা তো যেতোই, কোন কোন সময় তারচেয়েও বেশি।
এখন এমন কেউ বাসে উঠলে কাওরানবাজার কিংবা সোনারগাঁ মোড় পার হওয়ার সময় ঘাড় ধরে নামিয়ে দেওয়া যাবে......আহ! মনে কি যে শান্তি লাগছে! দেশের সর্বত্র সবার জন্যে এরকম শান্তি লাগানোর ব্যবস্থা করতে সরকার প্রধানের প্রতি অনুরোধ রইলো।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫