'আলোকমালা তো সকল সময় একে-অপরের বন্ধু। তারপরো, কেন তুমি খোদার কাছে ব্যাকুল হয়ে নিজেকে নিবেদন করছো না!' - এই কথাগুলো এমনকি হাজার বছর পরে হলেও, যাদের প্রতি বলা হয়েছে, তাঁদের কাছে ঠিকই পৌঁছে যাবে।

শোক করো না, যদিবা অন্ধকার প্রলম্বিত হয়। সদা-সর্বদা মনে রাখবে, অন্ধকার দীর্ঘায়িত হলে, আলোকচ্ছটার ক্ষেত্রেও তা-ই হবে। রাত যখন ভারী হয়, বিছানা ছেড়ে উঠে পড়ো, নিজেকে নতজানু করে দাও দু'বার।
প্রয়োজন!
নিজ অধরকে ধুলায় লুটিয়ে দিয়ে চোখের পানিতে মেঝে ভাসিয়ে দাও।
.
আকাশ আর ঘুরন্ত গোলকের চেয়েও আমাদের হৃদয়ের পরিধি অনেক বড়। তারপরেও কেন তুমি তাকে অহেতুক চিন্তা আর সন্দেহের দোলাচলে বেধে রেখেছো! শুধু শুধু কেন এই মনোরম বিশ্বকে তোমার সংকুচিত কারাগারে পরিণত করেছো!
.
চেয়ে দেখো,
সুখী তো সে-ই যার চোখ দু'টি ঘুমিয়ে পড়ে, কিন্তু, তাঁর হৃদয়খানি সদা জাগ্রত। আর, সেই ব্যক্তিই তো দূর্ভাগা, যার নয়নজোড়া সর্বদা খোলা থেকেও, হৃদয়টা ঘুমন্ত।
.
.
.
ছবিঃ Shams Tabrizi: My Path to God, satash8, Dec 19, 2014, https://www.youtube.com/watch?v=pp3f1593ibI
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



