somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুঙ্গিপাড়ার শেখ পরিবারঃ যাদের পূর্বপুরুষ হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ)-এর সাথী ছিলেন

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক পূর্বপুরুষ শেখ বোরহানুদ্দিন কলকাতায় বাস করতেন। সেইখান থেকে ব্যবসার কাজে বাংলার মধুমতি নদীর তীরের গিমাডাঙা ও ঘোপের ডাঙ্গা গাঁয়ে এসেছিলেন। এরপরে, তিনি টুঙ্গিপাড়ার কাজীবাড়িতে বিয়ে করে আর কলকাতায় ফিরে যাননি। টুঙ্গিপাড়াতেই বসত গড়েন।

শেখ বোরহানুদ্দিন কলকাতায় যে আড়তদারীর ব্যবসা করতেন তা তাঁর দাদা শেখ জহিরউদ্দিনের হাত ধরে শুরু হয়। শেখ জহিরউদ্দিন প্রথমে সোনার গাঁ থেকে থাকতেন। কি এক কাজে যেন সেখান থেকে গোয়ালন্দের কুরসী গ্রামে এসেছিলেন। সেইখানে কয়েক দিন থাকার সময় পাশের গ্রাম কান্দাপাড়ার খন্দকার বাড়ির এক মেয়েকে বিয়ে করে কুরসীতেই থেকে যান শেখ জহিরউদ্দিন।

শেখ জহিরউদ্দিনের বাবাই ইসলাম প্রচার করার জন্যে সুদূর বাগদাদ থেকে সঙ্গী হয়েছিলেন তাঁর উস্তাদ হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ)-এর সাথে। তাঁর নাম ছিলো শেখ আউয়াল, দরবেশ শেখ আউয়াল নামেই সমোধিক পরিচিত।

হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) যখন ইরাকের বাগদাদ থেকে পনের শতকের দিকে বাংলার চট্টগ্রামে এসে পৌঁছেন, তখন তাঁর সাথে যে কয়েকজন সুযোগ্য শিষ্য ছিলেন তাঁদেরই একজন দরবেশ শেখ আউয়াল। তাঁর জন্মস্থান ছিলো বাগদাদের হাসানপুর গ্রামে। সেই মরুময় প্রান্তর ছেড়ে যৌবনেই সুজলা-সুফলা বাংলায় চলে আসেন তিনি। এ দেশের পথে-প্রান্তরে ঘুরতে ঘুরতেই এক সময় এসে পৌঁছান সোনার গাঁয়ে। এরপর আর ফিরে যাননি। সেইখানেই বিয়ে করে বসত গাড়েন।

আর, দরবেশ শেখ আউয়ালই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অষ্টম পূর্বপুরুষ।


সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৪
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×