কোনটি ভালো- দেশ দরিদ্র, দেশের নাগরিক ধনী...নাকি...ধনী দেশ, কিন্তু, দেশের নাগরিক দরিদ্র? আসলেই, কি এমন হতে পারে? বাংলাদেশ বহির্বিশ্বে দরিদ্র একটি দেশ বলে পরিচিত। বাংলাদেশের কাতারে থাকা কিংবা তার থেকে পিছিয়ে পড়া দেশকে তো দরিদ্র বলতেই হবে। কিন্তু, কেউ যদি বলে বেলজিয়াম, নিউজিল্যান্ড, মরক্কো, ওমান, জর্ডান, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়া দেশ, তখন তো চমকে উঠতে হয়।
আসলেই তাই! ফরেন এক্সচেঞ্জ রিসার্ভের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান যখন পুরো বিশ্বে ৫১-তম, তখন এইসব দেশের স্থান বাংলাদেশের পরে। তাহলে, কি দাঁড়ালো? এইসব দেশ কি বাংলাদেশের মতো দেশ থেকে পিছিয়ে পড়া নয়? অথচ, এই দেশগুলোর মানুষ ধনী বলে পরিচিত।
তাহলে, কোথায় ফারাক? দেশ হিসেবে বাংলাদেশ ধনীদের কাতারে হয়েও এদেশের বেশির ভাগ মানুষ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত কেন? বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়া সত্ত্বেও ঐসব দেশগুলো কিভাবে করে তার ভূমির মানুষদের ধনী করে রেখেছে?
সত্যিই, আমাদের অনেক কিছু শেখার আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


