somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাইয়্যানের মনে যখন পরিবর্তন জরুরী

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় শাইয়্যান,

তুমি হয়তো শুনেছো, বিখ্যাত চিন্তাবীদ শেখ রুমী বলেছেন- 'গতকাল আমি চালাক ছিলাম, তাই এই ধরাকে পরিবর্তন করতে চেয়েছি। আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকেই পরিবর্তন করছি।'
.
সমাজকে পরিবর্তন করতে চান অনেকেই। কারণ, সমাজের দোষ খুঁজে পাওয়া খুব সহজ। সদা পরিবর্তনশীল আর বিভেদে ভরপুর মনের মানবেরাই তো এই সমাজের সৃষ্টি করেছে। নিজের মাঝেই যখন এতো দোষ, তখন তার হাতে তৈরী জিনিসে গলদ থাকবেই তো!
.
কিন্তু, প্রশ্ন হচ্ছে, ভুলে ভরপুর এই সমাজ পরিবর্তনের কথা ভাবার আগে নিজের মাঝে যে ভুল-ত্রুটি আছে, সেগুলোর কথা সবাই একবার মনে করে দেখে কি? কোনটি বেশি প্রয়োজন- নিজেকে পরিবর্তন করা নাকি সমাজকে? কোনটি আগে হওয়া উচিৎ?
.
আরেক ভাবে প্রশ্ন করলে বোধকরি চিন্তা করতে সুবিধা হবে। সমাজ পরিবর্তন হলে কি আমরা পরিবর্তন হয়ে যাব নাকি নিজেদের মাঝের ছোট-বড় পরিবর্তন সমাজকেও বদলাতে সাহায্য করবে? সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক হিসেবে আমাদের এই ব্যক্তি সত্ত্বার পরিবর্তন বৃহৎ সমাজে কতটুকু পরিবর্তন আনতে পারে?
.
আরেকটু গভীরে যাই। যদি নিজের মাঝে কোন কিছু পরিবর্তন করতেই হয়, সেটা কি হবে? তার কতটুকুইবা পরিবর্তন করতে হবে? সেই পরিবর্তনের মাত্রা কতটুকু হলে সমাজকে পরিবর্তীত হতে সাহায্য করবে?
.
এটা কি এভাবে হবে- আমি নিজেকে পরিবর্তনের পর আমার আশ-পাশে মানুষ আমাকে দেখে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে যাবে, তাঁদের দেখে তাঁদের আশ-পাশের মানুষ, এভাবে গোটা পরিবার পরিবর্তিত হয়ে যাবে? সেটা দেখে আশ-পাশের পরিবারগুলো? এভাবে পরিবারের গণ্ডি পার হয়ে পরিবর্তন পুরো সমাজে ছড়িয়ে পড়বে?
.
শেখ রুমী বলেছেন- 'আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকেই পরিবর্তন করছি।' নিজেকে পরিবর্তনের জন্যে বিজ্ঞ হওয়া জরুরী। বিজ্ঞ হওয়ার উপাদানগুলো কি কি?
.
.
শাইয়্যান,

আমি জানি, তুমি সেই বিজ্ঞ হওয়ার পথ খুঁজছো। সেই বিজ্ঞ মানুষ যার স্পর্শে তোমার পরিবার-পরিজন,, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং আশ-পাশের সমাজ বদলে যাবে। আর, সেই সমাজের স্পর্শে গোটা পৃথিবী পরিবর্তিত হয়ে একটি সুখী-সমৃদ্ধ, বিভেদবিহীন, সাম্যবাদী ধরায় পরিণত হবে।
.
সেই দিনটি তোমার জীবনে কবে আসবে?
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×