somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াতুল আলম চৌধুরী.
আমি সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলাম।প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলামও লিখেছি। shakawatarticle.blogspot.com/

ইসলামে জাল নোট কী?

২৩ শে মে, ২০২২ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেকোনো মানুষের টাকা পছন্দ হলেও, জাল টাকা বা নোট কেউ পছন্দ করে না। বরং কোন কারণে জাল টাকা বা নোট হাতে আসলেই আমাদের বিপদ এবং দুশ্চিন্তা বেড়ে যায়।

"জাল নোট " সম্পর্কে অধিকাংশ সহজ সরল মানুষ অবগত না হওয়ার কারণে অনেক দুঃখে পড়ে যায়। কেননা জাল নোট বা টাকা হচ্ছে দেখতে হুবহু আসল টাকা বা নোটের মতোই। সহজে অধিকাংশ মানুষ জাল টাকা চিনতে বা ধরতে পারে না।

তাই কোন মানুষই চায় না তার কাছে জাল নোট বা টাকা আসুক। কেননা জাল নোট বা টাকা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং জাল টাকা বা নোট রাখা দেওয়া বা নেওয়া উভয়ই ক্ষতিকারক।

জাল টাকার মতো ইসলামেও ইবাদতের ক্ষেত্রে জাল নোট বা টাকা রয়েছে। আমরা যেমন টাকা দিয়ে এই দুনিয়াবী সকল কিছু ক্রয় করতে পারি। ঠিক তেমনি আল্লাহ্‌র ইবাদতের মাধ্যমেও আমরা দুনিয়া এবং আখিরাতের সুখ সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।

এখন আল্লাহ্‌র ইবাদত করতে গিয়ে যদি কেউ জাল নোট বা টাকার মতন জাল ইবাদত করে। তখন তা আল্লাহ্ গ্রহণ করেন না। বরং দুনিয়ায় যেমন জাল নোটের লাঞ্চনা এবং শাস্তি পোহাতে হয়। ঠিক তেমনি জাল ইবাদতের জন্যেও আখিরাতে রয়েছে লাঞ্চনা এবং শাস্তি।

সুতরাং আমাদের প্রত্যেকের উচিত জাল ইবাদত থেকে বিরত থাকা।

এখন আমাদের প্রশ্ন আসতে পারে, ইবাদত তো বুঝি। কিন্তু জাল ইবাদত কী?

জাল ইবাদত হলো- ঐ ইবাদত, যে ইবাদতের স্বীকৃতি রাসূলুল্লাহ সাঃ কিংবা তার সাহাবী, তাবেয়ী, তবেতাবেয়ী রাঃ গণ দিয়ে যাননি।

আসল নোট বা টাকা যেমন সরকার কতৃক স্বীকৃত। ঠিক তেমনি আসল ইবাদতও রাসূলুল্লাহ সাঃ এবং সাহাবীদের রাঃ থেকে স্বীকৃত।

কেউ যদি সরকারকে ফাঁকি দিয়ে বা অগ্রাহ্য করে নিজের লাভের জন্য জাল টাকা তৈরি এবং বিতরণ করে। তাহলে তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং শাস্তির মুখোমুখি হতে হবে।


ঠিক তেমনি কেউ যদি সুন্নাহর অনুসরণ না করে নিজ দায়িত্বে জাল ইবাদত শুরু এবং প্রচলন করে। তাহলে তাকে অবশ্যই রাসূলুল্লাহ সাঃ এর ঘৃণা এবং আল্লাহ্‌র শাস্তির মুখোমুখি হতে হবে।

এইকারণে আমাদের জানা উচিত, জাল নোটের মতো জাল ইবাদত কী?

জাল ইবাদত হলো "বিদআত"। আর বিদআত হলো, যে ইবাদত রাসূলুল্লাহ সাঃ এবং সাহাবী, তাবেয়ী, তবেতাবেয়ী রাঃ গণ করেননি এবং তাঁদের দ্বারা স্বীকৃত নয়।

সুতরাং যেকোনো ইবাদত যা আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য করা হয় তা অবশ্যই বিদআত মুক্ত হতে হবে। যদি ইবাদত বিদআত যুক্ত তথা জাল হয়, তবে তা কখনোই আল্লাহ্ গ্রহণ করবেন না।

অথচ আমরা পূর্বপুরুষদের অনুসরণে কিংবা বাপ-দাদার অনুসরণে আজ এমন অসংখ্য বিদআত তথা জাল ইবাদত সৃষ্টি করেছি এবং করে যাচ্ছি। যা কখনোই রাসূলুল্লাহ সাঃ থেকে স্বীকৃত নয়।

আমরা সহজ সরল এবং জ্ঞানহীন হওয়ার কারণে যেমন জাল নোট চিনতে পারি না। ঠিক তেমনি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণেও জাল ইবাদত তথা বিদআত সম্পর্কেও জানি না।


অতএব, আমাদের উচিত ইসলাম সম্পর্কে সঠিক জানার চেষ্টা করা। কেননা ইসলাম সম্পর্কে সঠিক জানলেই তবে সঠিক ইসলাম পালন করা যাবে।

আসুন জাল নোটের মতো জাল ইবাদত তথা বিদআত পরিহার করি। সুন্নাহর অনুসরণে জীবনযাপন করি।

এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ক্লিক করুন -


বিদআত কী? এবং এর পরিনাম



সাখাওয়াতুল আলম চৌধুরী
পতেঙ্গা, চট্টগ্রাম।






সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:৪৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×