প্রথম আলো কেন সত্যকে পাশ কাটিয়ে ইমরানের পক্ষ নিয়েছে বুঝলাম না , ইমরান একজন সুবিধাবাদী মাইক দখলকারী ছাড়া আর কিছুই না, ও যা পেয়েছে সেটা ওর জন্য অনেক । সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না । আশা করবো সত্য প্রকাশে প্রথম আলো পাঠকের সঙ্গে থাকবে ।
৭১রে রাজাকাররা শুধু নিরিহ মানুষকে হত্যা করেছিল - আর ইমরান নামের প্রতারকরা মুক্তিযোদ্ধাদের রাজাকার আক্ষা দিয়েছে । মুক্তিযুদ্ধ ও মানুষেের আবেগ নিয়ে ব্যবসা করেছে । ব্লগারদের বদনাম করেছে ।
শুরুতে শাহবাগের আন্দোলনটি ছিল আমাদের মানে "ব্লগারদের" আন্দোলন । ইমরান কোন ব্লগার নয় । নেতা হবার জন্য ৬ ফ্রেরুয়ারী সারাদিন কোট গায়ে মাইক দখল করেছিল,বাথরুমে পর্যন্ত যায়নি পাছে মাইক দখল হয়ে যাবে এই ভয়ে ।
এখন নাকি কিনেছেন ১০০টি পাঞ্জাবি । করেন বিলাস বহুল জীবন যাপন । চাকরী ছেড়ে দিয়ে মৌজে আছেন । এতো টাকা আসে কোথা থেকে ? বিরানির প্যাকেট তো দিয়েছে বিভিন্ন সংঘঠন কিংবা প্রতিস্ঠান । কিন্তু চাদাবাজির মাধ্যমে নেওয়া কোটি কোটি টাকা কোথায় গেল ? ইমরান নাকি তার হিসাব রাখেনি । হিসাব দিতে হবে । মুক্তিযুদ্ধের আবেগকে পুজি করে চাদাবাজি করার অধিকার এই চাদাবাজটিকে কে দিয়েছে ? ব্লগারা না নিশ্চই ।
নিজে যেহেতু ব্লগার না সেহেতু ব্লগারদের নাম আন্দোলন থেকে মুছে ফেলেছে এই চাঁদাবাজটি । যাতে তার ব্লগ লেখা নিয়ে আর কোন প্রশ্ন শুনতে না হয়ে ।
এটা অস্বীকার কারা কোন উপায় নেই, ব্লগারা রাজিব হত্যা ও রাজিবকে শহীদ উপাদি দিয়ে শাহবাগে জানাযার আয়োজনকে কেন্দ্র করে শাহবাগ থেকে সরে গেলে পেছন থেকে কয়েকজন বুদ্ধিজীবি নামক সুবিধাবাদি আর সামনে থেকে ছাত্রলীগই শাহবাগের আন্দোলন টিকিয়ে রেখেছিল । ইমরান নয় । ইমরানের ডাকে একটা কুত্তাও শাহবাগে আসবে না । মানুষ তো দুরের কথা । প্রথম আলো সরকারের বিরোধীতা করে ভাল কথা , তাই বলে প্রতারক,চাঁদাবাজদের পক্ষ নেবে সেটাও মেনে নেওয়া যায় না ।
প্রথম আলো যে, জামাত ঘেষা তার অনেক প্রমাণ রয়েছে । সুতারাং প্রথম আলো সাবধান । আলপিনের মতো বন্ধ হয়ে গেলে পাঠকের কিন্তু কোন আপসোস থাকবে না ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



