মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের খোঁজে প্রথমবারের মতো ভারত মহাসাগরে নাকি রোবট সাবমেরিন নামানো হচ্ছে। অনুসন্ধানকারী দলের প্রধান অংগাস হিউস্টন বলেছেন, সাগরের তলদেশে উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজে রেডিও নিয়ন্ত্রিত নৌযান ব্লুফিন-২১ পাঠানো হচ্ছে।
আমি আগে বলেছি আবার ও বলছি "ভারত মহাসাগরে আসলে কিছু নেই ; বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়নি । বিমানটির কপালে ঘটেছে নির্মম কিছু । যা বিশ্ববাসির কাছে গোপন করা হচ্ছে । আর তাই বিমান উদ্ধারের নামে যা হচ্ছে - তার সবটাই লোক দেখানো আসল ঘটনা অন্যকিছু ,যাত্রাশুরুর পর যান্ত্রিক ক্রটি দেখা দিলে- বিমানটি উল্টোপথে এসে ভারত মহাসাগরে ডুবতে যাবে কোন দু:খে ? আর এতো বড় একটি বিমান সাগরে ডুবলে তার কোন না কোন অংশ সাগরে ভাসমান অবস্থায় এমনিতেই পাওয়া যেত । এতো আয়োজন করে খুজতে হতো না । যাত্রী লাগেজগুলোও সাগরে ভেসে উঠতে । অথবা বিমানটি পুরোপুরি বিধ্ধস্ত হলে - লাগেজ এবং বিমানের কোন না কোন পোড়া অংশ সাগরে ভাসমান অবস্থায় পাওয়া যেত । কেননা আধুনিক বিমানগুলোর বডি এবং ইন্জিন ছাড়া সবকিছুই প্লাস্টিক জাতীয় জিনিষ দ্ধারা তৈরি করা হয়ে থাকে বিমানের ওজন কম রাখার জন্য। একটু খেয়াল করলে দেখাতে পাবেন এক সময বিধ্বস্ত বিমানের এটা পাওযা গেছে ওরা পাওযা গেছে বলে যে সব রাস্ট্র লম্ফজম্ফ করেছে তারা এখন একেবারে চুপ । এসব ভিত্তিহীন সংবাদ প্রচারের পেছনে কি উদ্দ্যেশ্য ছিল সেটা জানা দরকার ।
বিমানের ব্ল্যাক বক্সে ৩০ দিনের বেশি কাজ করে না । বিমানটি নিখোজ হওয়ার পর প্রায় ৪০ দিন হয়ে যাচ্ছে , এতো দিনে ব্ল্যাক বক্সের ব্যাটারী শেষ হয়ে যাবার কথা । সুতারাং আর কোন সংকেতও পাওয়া যাবে না । তাহলে নতুন করে রোবট সাবমেরিন নামানো হচ্ছে কোন সংকেতের আশায় ? এ সবই হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে ।কিন্তু কেন ? কেন এতো আয়োজন ? কি রহস্য রয়েছে এর পেছনে ? বিমানটি কি আসলেই বিধ্বস্ত হয়েছে ? নাকি লুকিয়ে ফেলা হয়েছে কোন গোপন তথ্য ধামাচাপা দেওযার জন্য ?
বিভিন্ন নিউজ এবং সংবাদ মাধ্যম ঘেটে নানা সুত্রের সন্ধান পাওয়া যায় । তার মধ্য যেটি সবচাইতে বেশি উল্লেখযোগ্য তা হচ্ছে , বিমানটি খুব সম্ভর ছিনতাই করা হয়েছে এবং বিমানটিতে এমন কিছু বহন করা হচ্ছিল যার সঙ্গে বড় একটি রাস্ট্র জড়িত । এবং যা প্রকাশ পেলে রাশিয়া,চীন ও ইরান ইস্যুতে বড় ধরনের প্রভাব পরতে পারে । ইতিমধ্যে রাশিয়া কিন্তু দাবী করেছে কান্দাহারে বিমানটি দেখা গেছে । কিন্তু সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না । কেন হচ্ছেনা সেটিও গেটে দেখা দরকার ।পুরো বিষয়টি নিয়ে আমার আরেকটি বিশ্লেষন ধমী লেখা লেখার ইচ্ছে আছে, সেটি ধীরে ধীরে প্রকাশ করবো ।
বিশ্ববাসীর চোখ অন্যথ সরাতেই এই নাটক । কেননা সাগরে বিমানটি উদ্ধার অভিযানের কোন ভিডিও এখনও প্রকাশ করা হয়নি । আসলে কি হচ্ছে তা যেমন জানা যাচ্ছে না - তাই ধরে নেওয়া যাচ্ছে বিমানটি এবং বিমানের যাত্রীদের কপালে আসলে কি ঘটছে তা কোন দিন জানা যাবে না ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



