somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

আক্ষেপ শুধু গনতন্ত্র !!!!

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯০ এর স্বৈরাচার বিরোধী উত্তাল আন্দোলন । আমি তখন ক্লাস সেভেন এর ছাত্র । রাসেল শিশু কিশোর পরিষদ এর ৪৮ নম্বর ওয়াড সভাপতি । প্রায়ই ৩২ এ নন্মরে যাই । শেখ হাসিনাকে নিজের নেত্রী মনে করি । সারাদিন মহল্লায় মহল্লায় ,রাস্তায় রাস্তায় স্লোগান দেই, চিকা মারি, গোলাম আযম রাজাকার এই মূর্হুতে বাংলা ছাড় । কিংবা ফারুক-রশিদ ভাই ভাই এক দঁড়িতে ফাসি চাই ।

যতোটুকু জানি বুঝি- গনতন্ত্র হচ্ছে জনগনের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা । আর স্বৈরাচার হচ্ছে এরশাদ , কিংবা জিয়া । কেননা এর দুজন জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেননি । বন্দুকের জোরে ক্ষমতায় এসেছিলেন ।

আমাদের বোঝান হলে, রাস্ট্রিয় শাসন ব্যবস্থার পরিবর্তন আনা দরকার যাতে করে আর কোন স্বৈরাচার আর ক্ষমতা দখল করতে না পারে । তাই হ্যা না ভোটের মাধ্যমে রাস্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পরিবর্তন করে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা করা হলো । তাই গন ভোটের আয়োজন । খালেদা জিয়া আর হাসিনা আপার সে কি মিল তখন । গলায় গলায় ভাব । ভাবি আর ননদ সর্ম্পক । মানুষের মধ্যে সেকি উত্তেজনা নির্বাচন নিয়ে । ভোটার না হয়েও সেই প্রথম ভোট দিলাম । তাও একটা না চার পাচটা । গনতন্ত্রের যাত্রা বলে কথা ।

সেই গনতন্ত্র প্রতিষ্ঠা হলো – বিএনপি নেত্রী বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসলেন । প্রধানমন্ত্রী হলেন । আর আমার নেত্রী শেখ হাসিনা খুব সম্ভব তিনটি আসনে নির্বাচন করে দু’টোতে হেরে গোপাল গঞ্জের আসন থেকে নির্বাচিত হয়ে কোন রকম মুখ রক্ষা করলেন । আমার তো মনে আছে রাগে দু:খে তিনি রাজনীতি থেকে অবসর নিতে চেয়ে ছিলেন । আমার তখন সে কি কষ্ট । স্কুলের গন্ডি পার না হলেও রাজনীতির গন্ডি অনেকটা পার হয়ে গিয়েছিলাম ।

আবশ্য এর পরের নির্বাচন আমার দল ক্ষমতায় এসছিল । তবে সে ক্ষেত্রে নেত্রীর একটা জিনিষ খুব কাজে দিয়েছিল । জনগনের উদ্দেশ্যে একটি বক্তিতায়
তিনি মাথায় হেজাব পরে কেঁদে কেঁদে জনগনের উদ্দেশ্যে বলেছিলেন, আমাকে একটি বার সুযোগ দিন, আমার পরিবার এদেশের জন্য জীবন দিয়েছে, আমাকে আপনারা একটি বার সুযোগ দিন ।
এদেশের মানুষ অনেক আবেগ প্রবন । গনতন্ত্র রক্ষা নয় শেখ হাসিনার প্রতি সহানুভুতি প্রকাশের জন্য একচাটিয়া ভোটে দিয়ে প্রথম আওয়ামীলীগকে ক্ষমতায় বসায় । এর পরের পথ অনেক কঠিন জটিল আর সংঘাতময় । অনেক প্রাণ ক্ষয়, অনেক স্বার্থের খেলা । আমার শিশু মন এতো জটিলতা বুঝেনি । বুঝতে চায়ওনি । পড়াশুনায় মন দিলাম । পড়াশুনা তো করতে হবে ।

চোখের সামনে অনেককে আঙুল ফুলে কলা গাছ নয় তাল গাছ হয়ে যেতে দেখলাম । চর দখলের মতো বাড়ি দখল করে বসল । সাংবাদিক পেটানো থেকে শুরু করে অনেক কিছু । কিন্তু গোলাম আযম এর ফাসিতো দূরের কথা বিচার শুরুও হলো না । শুধু মাত্র অজন ছিল, জাহানারা ঈমামের একটি আন্দোলন । জনতার আদালত ।

জনগন ও বড় নিস্ঠুর পরের নির্বাচনে আওয়ামীলীগকে আর পাত্তা দিল না । নেত্রী আবারও পদত্যাগ করতে চাইলেন । এরপরের নির্বাচনে উনি বেশ সর্তক । ঢাকার কোন আসন থেকে হারার ভয়েও নির্বাচন করলেন না । নেত্রী হেরে গেলে দলের কর্মীদের মন বল ভেঙ্গে যায় ।

নির্বাচনের ফলাফলে বিএনপি-জামাত ক্ষমতায় এসে গনতন্ত্র কি ভুলে গেল । জামাত আর ছাত্রদলের তান্ডব । সেই সঙ্গে হাওয়া ভবনের দোহাই দিয়ে নানান চাদাবাজির ঘটনা ,নাসির উদ্দিন পিন্টু নামক এক টোকাই এর চাদা বাজিতে জনগন অতিস্ঠ হয়ে উঠল । বোমা হামলা,রাজাকারদের হুক্কার, গাড়িতে জাতিয় পতাকার ব্যবহার আর অত্যাচারে জনগনের মন তাতিয়ে উঠল ।

আমার নেত্রীর আবারও জনগনের সঙ্গে প্রতিজ্ঞা এবার ক্ষমতায় গেলে রাজাকারদের বিচার করবোই করবো । ব্যস আর যায় কোথায় বাঙালী মনবোলার জাতি পাঁচ বছর পূর্বের কথা ভুলে গিয়ে শুধুমাত্র রাজাকারদের বিচারের ইস্যুতে আওয়ামীলীগকে ভোটে ভোটারণ্য করে ক্ষমতায় বসালাম । এবার আওয়ামীলীগ কিন্তু তার কথা রাখল রাজাকারদের বিচার হলো বা হচ্ছে । ধন্যবাদ আওয়ামীলীগ ।

এই একটি কথা রাখার জন্য শেয়ার বাজার কেলেন্কারী , পদ্মাসেতু দূনীতি , হলমাকের কেলেন্কারী সব কিছু ভুলে গেলাম বা মাপ করে দিলাম । কিন্তু দশম সংসদ নির্বাচনে যা হলো তা মাপ করি কি করে, জনগন বিহীন একটি নির্বাচন ! এ আক্ষেপ যে, থেকেই যায় । গনতান্ত্রীক দেশে জনগনের ভোটে নির্বাচিত সরকার নেই । আছে সেই স্বৈরাচার । এ আক্ষেপ যে থেকেই যায় !!!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×