অসম্ভব অস্থিরতা ;
সেই সাথে অসম্ভব ভাল লাগায় নিমগ্ন মন ;
বহু দূরের কোন নির্জনতা থেকে ভেসে আসা কলতানে
আমি দিশেহারা প্রায়:
নিজের ভেতর জেগে উঠে আরেক জীবন
অনেকটা লাজুক, অনেকটা অন্যমনস্ক, অথচ লোভী !
ফিসফিসিয়ে কানে কানে বলে, ভালবাসি ওগো ভালবাসি ;
তবুও বারংবার ভুলে যাই;
তোমাকে কি যেন বলার রয়েছে বাকি !
কি যেন বাকি থেকে যায় প্রতিনিয়ত,
নিঘুম রাত্রি জেগে আমি কান পেতে রই
সেই কলতানে একটু শ্বাস নেবো বলে !!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



