মুহুর্ত যায় জন্মের মতো ,
অসার শরীরের ভেতর চলমান মন
আমায় চালিত করে কোন লৈকিক আলো ;
তোমরা যাকে ভালবাসা বলো ,
আমি তারে বলি জীবন !
পোষা বিড়ালের মতো তারে পুষি অতি সযত্নে ;
লুকিয়ে রাখি বুকের গহীন থেকে গহীনে
সে ও বুঝি পোষে , সেও বুঝি দেখে তারে
আমারই মতো অতি সঙ্গেপনে, চুপিচুপি একাএকা ;
কতো কথা তার সাথে ,
নিজেকে আয়নার অপরিচিত মনে হয় ;
আমার ভেতরের সে কথা বলে তার সাথে ;
সে আর আমি পাশাপাশি বাস করি ভালবাস নামক গহীন এক
গহব্বরে ..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



