নারায়নগঞ্জের ওসমান পরিবার ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে বেশ ক বছর । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই পরিবারটি আলোচনায় চলে আসে । ওসমান পরিবারের সন্তান শামিম এর জন্যই পরিবারটিকে নিয়ে এতো আলোচনা এবং সমালোচনা ।
একটি দৈনিকের পাতা খুললেই দেখা যায় শামিম ওসমান এবং ওসমান পরিবারের নামে সত্য মিথ্যা নানান খবরের পশরা খুলে বসেছে । অবস্থা এমন যে, দেশে যেন আর কোন খবর নেই ।
শামিম ওসমান তার ভাল-মন্দ কর্মের জন্য যতোটা না আলোচিত তার চেয়ে অনেক বেশি পরিচিত ঐ দৈনিকটির কারণে । আমি মাঝে মাঝে অবাক হই এতো চাপ নিয়ে শামিম ওসমান যে বেচে আছে কিভাবে ?
নারায়নগঞ্জের সাত খুন ,তৈকি হত্যা , উপনির্বাচন নিয়ে,নানান কারণে শামিম ওসমান আলোচিত এবং সমালোচিত । উপনির্বাচন নিয়ে পরিস্থিতি এমন করে তুলে হলো যে, সারা নারায়নগঞ্জবাসি একদিকে এর আর ওসমান পরিবার অন্যদিকে । কিন্তু নির্বাচনের ফলাফল বলে অন্য কথা । নারায়নগঞ্জের জনগন ওসমান পরিবারকেই বেছে নিয়েছে । আর নির্বাচনে হয়েছে অপসাংবাদিকতা আর আইভির যক্রান্ত ।
নারায়নগঞ্জের মেয়র নির্বাচনে শামিম ওসমানের বিরুদ্ধে আইভি রহমান বিশাল ব্যবধানে বিজয়ি হয়ে ভেবেছিল দেশ জয় করে ফেলেছে । সত্য বলতে তো ঐ বজয় ছিল বিএনপির । বিএনপির প্রাথি সরে না দাড়ালে সেখানে আইভির ভোট আঙুল দিয়ে গননা করা যেত ।
মেধাবী ছাত্র তৈকি হত্যাকান্ড নি:সন্দেহে একটি গহিত কাজ । এবং যারা এ কাজ করেছে তাদের বিচার হওয়া দরকার । কিন্তু নিহত তৈকিকে নিয়ে যা করা হয়েছে বা হচ্ছে তা আরো কলন্কজনক । এতে করে খুনিরা পার পেয়ে গেছে । শামিম ওসমানের ভাইয়ের ছেলে খুনি হয়ে থাকলেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে । সবই হয়েছে আইভি এবং হলুদ সাংবাদিকতার জন্য উপনিবাচনের পরে শামিম ওসমান সাংবাদিকদের সর্ম্পকে যা বলেছে তার শতকরা ৯০ জন শাংবাদিকদের ক্ষেত্রে সত্য । যদি সত্য না হতো তবে সাগর-রুনির হত্যাকারীরা আজ জেলে থাকতো ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




