যা বলছিলাম, সাংবাদিকরা যদি ফেরেস্তা হতেন - তাহলে আজ সাগর রুনির হত্যাকারীরা জেলে থাকতো । এটিএন বাংলা বন্ধ হয়ে যেত । কিন্তু সাংবাদিকরা ফেরেস্তা নয় বলেই - চাদাবাজি থেকে শুরু করে ভয় ভীতি দেখিয়ে সুযোগ সুবিধা নেওয়ার অনেক ঘটনাই আমরা দেখেছি বা সংবাদ পত্রেই পড়েছি ।
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ । দর্পণ অর্থ হচ্ছে আয়না । আজ সেই আয়নার পারদ খসে খসে পরছে । নিজ নিজ মালিকের স্বার্থ সিদ্ধির জন্য প্রকাশনার সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি দৈনিক এবং মিডিয়া রিপোটের নামে বিভিন্ন জনের বিরুদ্ধে নামে কুৎসা করে বেড়াচ্ছে । তবে সব সংবাদপত্র এবং মিডিয়া এর সঙ্গে জড়িত নয় ।
শামিম ওসমান সাংবাদিকদের উদ্দেশ্যে যা বলেছেন - তা একদিকে যেমন সমর্থণ যোগ্য নয় আবার অন্য দিকে তা ফেলে ও দেওয়া যায় না । যারা সাংবাদিক তারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কতোখানি স্বাধীন ? আমি বলবো একটুও না । কেননা আপনাদের সম্পাদকেরা মালিকের ইশারায় আপনাদের বানিয়ে ফেলেছে পুতুল । তারা যেমনি নাচায় আপনারাও তেমনি নাচেন । তা না হলে চাকরি নাই । ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে ।
আমি শামিম ওসমানকে ভাল বলছিনা - তিনি নানান দোষে দোষি তাতে কোন সন্দেহ নাই , কিন্তু তার জন্য আইন আদালত আছে । বিচার ব্যবস্থা আছে । নারায়নগঞ্জ যা হচ্ছে তাকে আমি মিডিয়া সন্ত্রাস বলবো । একদিকে শামিম ওসমান এবং অন্যদিকে প্রথম আলো এবং আইভি । এরা একের পর এক খোচা দিয়ে শামিম ওসমানকে তাতিয়ে তুলতে চেস্টা করছে এবং তারা সফল ও হয়েছে । ম্যারাডোনাও সাংবাদিকদের অনেক পিটিয়েছেন এবং বদনাম কুড়িয়েছেন জেলও খেটেছেন । কেননা সাংবাদিকরা ম্যারাডোনার ব্যক্তি জীবনকে অহস্য করে তুলেছিল । শামিম ওসমানের সঙ্গে ম্যারাডোনার তুলনা করা ঠিক হল না কিন্তু আমি পরিস্থিতির কথা বলছি ।
শামিম ওসমান অন্যায় করলে তার বিরুদ্ধে মামলা করুন । তার ভাইয়ের ছেলের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিন । সেটা না করে মিডিয় সন্ত্রাসের মাধ্যমে নারায়নগঞ্জের সার্বিক পরিস্থিতিকে বারবার অস্থির করে তোলা হচ্ছে । এবং তা করা হচ্ছে পরিকল্পিত ভাবে । জনসভা, গোলটেবিল ইত্যাদির নামে । যার ফলে মারা যাচ্ছে নিরিহ মানুষ । সুযোগ নিচ্ছে আজমিরেরা । বিচার হচ্ছে তৈকির হত্যাকারীদের ।
জনসমথর্ন ছাড়া কোন প্রতিনিধিই ক্ষমতায় টিকে থাকতে পারে না পারবেও না । শেখ হাসিনা থেকে শুরু করে শামিম ওসমানের পক্ষেও তা সম্ভব নয় । প্রয়োজনে নারায়নগঞ্জে হরতাল ডাকুন , শামিম ওসমানকে নারায়নগঞ্জ থেকে বহিস্কার করুণ । কিন্তু তা পারবেন না - কেননা যারা নারায়নগঞ্জে খেলছে তারা খেলছে ব্যক্তি স্বাথের জন্য তাই তারা বড় দূর্বল ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




