তোমায় নিয়ে ভাবতে বসি যখন তুমি দূরে
আলো আধার সব কিছুতেই তুমি আস ফিরে ;
তোমার জন্য সবটুকে প্রেম জমিয়ে আমি রাখি ;
মিথ্যে বুঝি লোক লজ্জার ভয়ে সারাটা দিন থাকি ।
তুমি যখন একা থাকো মগ্ন থাকো কাজে
আমি তখনও সঙ্গে তোমার নিত্য নতুন সাজে ।
হাত বাড়িয়ে ছুইছি তোমায় দিচ্ছি চুমু গালে
বড্ড বেশি দস্যু আমি তোমায় কাছে পেলে ।
খুব যখন কাছে আস সঙ্গে আসে ভয়
এই বুঝি সব হারালাম এই বুঝি পরাজয় ।
তোমার সঙ্গে আছি মিশে যেমনটি থাকো মোর
লোক লজ্জার ভয় করি নাকো আসুক নতুন ভোর ।
আকাশ পাতাল কতো কিছু দুজন বসে ভাবি
মিথ্যে হোক তবুও দুজন দুজনায় মিশে থাকি ।
তোমার জন্য সব ভালবাসা তোমার জন্য সব প্রেম
আয়ু কেবল কমছে তবু্ বাড়ছে শুধু প্রেম ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


