কল্লাডা ধইরা ফালাফালা কইরা ফেলা,
নেতা সাজার সাধ পেছন দিয়া ঢুকাইয়া দে ;
ক'তো বড় সাহস "জয় বাংলা" স্লোগান দেয় ।
খেতের আইলে দাঁড়াইয়া বড় মৃধা হাঁক ছাড়ে;
কল্লা অনেক আগেই ধর নেমে গেছে
রজ্জু মুন্সির বড় পুত সোলেমানের !
পোলাডার লাইগা ক্যামন জানি লাগে
ইস কতো রক্ত ! বড় মৃধার কথায় কামডা করা
মনে হয় ঠিক হইল না,
মোতালেবের মাথায় কিছুতেই ঢুকে না -
তরতাজা পোলাপানগুলা ক্যান "জয় বাংলা" "জয় বাংলা" কইরা
চিককৈইর পাড়ে ?
শিতের রাইতে কাঁথার ভিতরে না হাইন্ধা
বন বাদারে ঘুইরা মরে ।
গত শীতে তোর বাপে, বাজারের সবার সামনে আমারে গরু চোর কইছে ,
কইছে, আমি নাকি গম চোর মৃধা গো জুতা টানি -
মর হালার পুত !
এহন ক'দেহি "জয় বাংলা"....
এবার বর্ষা শেষে ;
শেফালির বিয়ার কথা পাকা ;
ছেলে শহরে চাকরী করে ১৬০০ টাহা বেতন পায়,
গায়ের রং একটু কালা,
কিন্তু তাতে কি ?
কথায় আছে, "সোনার আংটি বাঁকা ও ভালা" ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




