somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

হিন্দি চ্যানেলগুলোর প্রভাব, মোবাইল,ফেসবুকের নোংরা ব্যবহার সর্বোপরি সামাজিক অবক্ষয়ের কারণেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কোমল মতি শিশুরা

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বনশ্রীর ভাই-বোন হত্যাকাণ্ডে ছেলে মেয়ে দুটির পিতা পাতাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে পুলিশ এবং র‍্যাবকে অতিরিক্ত সহনশীল বলে মনে হচ্ছে । কারণ কি ?
পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে শিশু দুটির মা শুরু থেকে মিথ্যা বলে আসছে । নির্মম হত্যাকাণ্ডের পর তাদের লাশ মর্গে ফেলে দু'জনই চলে গেছে গ্রামের বাড়ি । যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয় । নোংরা কোন ঘটনা লুকিয়ে রয়েছে এ হত্যা কাণ্ডের পেছনে । হত্যাকাণ্ডের পর শিশু দুটির মা প্রথমে বাবার বন্ধুকে ফোনে ডেকে আনে বলে সংবাদে প্রকাশ পেয়েছে । বাবাকে কেন ফোন দেওয়া হয়নি ? বাবার আগে বাবার বন্ধু কি ভাবে বাসায় পৌঁছল ? নানান প্রশ্ন উঠে আসবে ।

বাবা-মার পরকীয়ার ফলে সৃষ্ট পারিবারিক অশান্তি, নির্যাতনের বলি হযে শিশুরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে । প্রতি বছর একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে । সামাজিক অবক্ষয় হিন্দি চ্যানেলগুলোর প্রভাব, মোবাইল,ফেসবুকের নোংরা ব্যবহারের শিকার হচ্ছে কোমল মতি শিশুরা । দিনকে দিন মানুষ বিবেক শূন্য হয়ে পরছে । ক্ষণিকের মোহ,আবেগের জন্য নিজ হাতে হত্যা করছে নিজের সন্তানকে । শিশুরা অসহায় হওয়ায় তাদের উপর নিযাতন করা সহজ হচ্ছে । ফেসবুক,মোবাইল এসব আমাদের সভ্য নয় অসভ্য করে তুলছে । আমদের মস্তিস্কের বিকৃতি ঘটছে । আমরা ভুলে যেতে বসেছি আমাদের অতীত ।

সংবাদ পত্রের পাতা উল্টালে এমন সংবাদ প্রতি বছর উঠে আসছে । গত ১২ আগস্ট রাজধানীর ডেমরায় মায়ের পরকীয়া ছেলে জেনে ফেলায় মায়ের নিদেশে ছেলেকে হত্যা করা হয় । মিরপুরে মা হত্যা করান তার কলেজ পড়ুয়া মেয়েকে । পুরানো ঢাকায় মা তার ছেলেকে হত্যা করে বস্তায় ভরে খেলার মাঠে ফেলে রাখে । জুরাইনে পিতার পরকীয়া আর নির্যাতন সহ্য করতে না পেরে মা,ছেলে, মেয়ে এক সাথে আত্মহত্যা করে । তারা মৃত্যুর পূর্বে ঘরের দেয়াল জুড়ে লিখে যে নির্মম সত্য প্রকাশ করে যায় সমাজের আর রাষ্ট্রের উদ্দেশ্যে তা আজো প্রতিধ্বনিত হচ্ছে সর্বত্র। কিন্তু তাতে সমাজ বা রাষ্ট্রের প্রভাবশালীদের কিচ্ছু যায় আসেনি । কেউ কিছু করেনি । সেই কুলাঙ্গারটি থানা পুলিশ কোট সব ম্যানেজ করে নতুন করে বিয়ে করে সংসার করছে । এ লজ্জা সমাজের । এ লজ্জা আমাদের সকলের । এরকম অসংখ্য ঘটনার কথা আমাদের সকলের জানা তবুও আমরা মুখে কুলুপ এঁটে থাকি । ভদ্রতার পোশাক যে আমাদের গায় । সে পোশাকে কিছুতেই দাগ লাগানো যাবে না ।

পৃথিবীতে শিশুদের জন্য সব চাইতে নিরাপদ স্থান হচ্ছে তার তার পরিবার, পিতা মাতার ছায়া । অথচ নোংরা লালসা শিশুদের সেই আশ্রয় স্থলটুকু কেড়ে নিচ্ছে । রাষ্ট্রে চাইলে এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে । প্রতিটি শিশু হ্যান্ডের কঠিন বিচারের ব্যবস্থা করে । স্বামী, স্ত্রীর সম্পর্কের মধ্যে বনিবনা না হলে সবচাইতে ভাল ব্যবস্থা হচ্ছে তাদের আলাদা হয়ে যাওয়া । কিন্তু না করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে গেলে । শিশুরাই শারীরিক আর মানসিক নির্যাতন থেকে শুরু করে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে যায় । সেই শিশুদের মতো দু:খী হতভাগ্য আর কেউ নেই যারা পিতা মাতার আদর, ভালবাসা থেকে বঞ্চিত ।

এক একটা ঘটনা ঘটে আর আমরা বেলুনের মতো ফুসে উঠি আবার চুপসে যাই । শিশু হত্যা বন্ধের জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ।
ইউনিসেফ, সেইভ দ্যা চিল্ডেন, প্লান্ট ইন্টারন্যাশনাল এইসব প্রতিষ্ঠানগুলো শিশুদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয় করছে । ইউনিসেফ, সেইভ দ্যা চিল্ডেন, প্লান্ট ইন্টারন্যাশনাল সেসব গাড়ী ব্যবহার করে তা দিয়ে একটি গ্রামের সকল শিশুর এক বছরের খাবার যোগান দেওয়া যায় । তাই এদের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না । যা করার তা আপনাকে আমাকেই করতে হবে । ঘরে বাহিরে যেখানেই কোন শিশু নির্যাতনের খবর পাওয়া যাবে সংঙ্গে সংঙ্গে তা পুলিশকে জানাতে হবে । আশে পাশের দশ জনকে নিয়ে শিশুটির পাশে দাড়াতে হবে । আসুন সবাই হাত বাড়িয়ে দেই ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×