
দিনকে দিন আমরা অতিমাত্রায় টেকনোলজি নির্ভর হয়ে উঠছি । সোশ্যাল সাইটগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে । ফেসবুক, টুইটার ছাড়া এখন আমাদের চলেই না । উঠতে বসতে এখন আমাদের ফেসবুক টুইটার লাগে । ভয়ানক এক নেশার মধ্যে আমরা আচ্ছন্ন হয়ে পরেছি । আবাল বনিতা শিশু সবার হাতে এখন মোবাইল,ট্যাব,কম্পিউটার । দিন রাত মজে আছি এসবে । আমরা বুঝতে পারছি না কি ভয়াবহ এক দুর্যোগ নেমে আসছে আমাদের উপর । এখনই যদি আমরা সর্তক না হই তা হলে সুদূর ভবিষ্যতে আমাদের সমাজ অন্ধ আর মানসিক প্রতিবন্ধীদের সমাজে পরিণত হবে । অতিমাত্রায় ফেসবুক ব্যবহার আমাদের কেড়ে নিচ্ছে মানবিকতা । আমরা ক্রমশ বুদ্ধিহীন রোবটে পরিণত হতে চলেছি । নিজস্ব চিন্তাভাবনা ক্রিয়েটিভটি শক্তি লোপ পাচ্ছে ।
দীর্ঘসময় মোবাইল বা কম্পিউটারের স্কিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের রেটিনায় পেশার পরছে এবং এই কারণে চোখের ভেতরের সূক্ষ্ম নার্ভ বা টিস্যুগুলো উত্তপ্ত হয়ে উঠে এই কারণে চোখে ঘোলা দেখাসহ দৃষ্টি শক্তি কমে যাচ্ছে । এছাড়াও দীর্ঘক্ষণ গেইম, ফেসবুক বা সোশাল সাইটগুলো ব্যবহারের ফলে মস্তিষ্ক অশান্ত উয়ে উঠে যা নিদ্রাহীনতাসহ শরীর ও মনের উপর মারাত্মক প্রভাব ফেলে । একটানা দীর্ঘ সময় বসে থাকার ফলে স্থূলত্ব বৃদ্ধি পাচ্ছে । খাবারের প্রতি আসক্তি কখনও বেড়ে যাচ্ছে আবার কখন ও কমে যাচ্ছে । মোটা কথা শরীর ও মনে এক অস্বাভিক পরিবর্তন নিয়ে আসছে ।
কেউ কেউ রাত জেগে ফেসবুক টুইটার বা গেইম খেলছে এর ফলে তারা খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে । সামাজিক জীবন থেকে দূরে সরে যাচ্ছে । কারো সঙ্গে ঠিক মতো মিশতে পারছে না । আবার কোন কাজে বা লেখাপড়ায় মনোযোগ ও দিতে পারছে না । স্কুল কলেজের ছেলে মেয়েরা রেজাল্ট আশানুরূপ করতে পারছে না । চাকরীতে প্রমোশন পাচ্ছে না । তারা পিছিয়ে পরছে ।
আমি ইচ্ছে করেই এ লেখায় বিভিন্ন ডাক্তার বা জার্নালের রেফারেন্স টানলাম না । গুগল ঘাঁটলে ভুঁড়ি ভুঁড়ি নমুনা পাওয়া যাবে ফেসবুক,টুইটার,গেইম আমাদের কাছ থেকে কি কেড়ে নিচ্ছে । সবার কাছে অনুরোধ একটু সর্তক হউন । অতিরিক্ত কোন কিছুই ভালো না । দিন বা রাতে ঘণ্টা খানেকের বেশি এসব ব্যবহার করবেন না । নিজের চোখ ও মস্তিষ্ক ও শরীরের ক্ষতি সম্পর্কে সচেতন হউন ।আপনার নিজের অজান্তেই আপনার শরীর রোগের ফ্যাক্টরিতে রূপান্তরিত হচ্ছে । নিজের ভালো নাকি পাগলেও বুঝে আপনি বুঝবেন না কেন ?
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



