রক্ত আছে ? রক্ত !
শুনেছি গণতন্ত্র নাকি নিলাম হচ্ছে
জলের দামে ;
নগরীর পথে পথে ধুলো মাখা ক্লান্ত পায়ে
খুঁজে ফিরি তোমায় ;
খুঁজে ফিরি মিছিল শেষে গৃহে ফেরা
জন অরণ্যে।;
কোথায় হারালে তুমি! কোথায় হারালে এমন
নিদারুণ অকালের দিনে?
রক্ত আছে ? রক্ত !
শুনেছি,গণতন্ত্র নাকি নিলাম হচ্ছে
জলের দামে ;
দর দাম ঠিক ঠাক
সাহেব, বিবিও রাজি
রক্তের গাং বয়ে গেলেও নাকি
বিক্রি হয়ে যাবে সবি...
এমন অকালের দিনে -
বড্ড খুঁজি তোমায়;
কোথায় হারালে, কোথায়
রক্ত আছে ? রক্ত !
দেবে কিছু রক্ত ....
শুনেছি গণতন্ত্র নাকি নিলাম হচ্ছে
জলের দামে ;
০৩।০৩।২০২১
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



