গন্ধ শুঁকে শুঁকে আজকাল তারা
ঠিকই পৌঁছে যায় ;
গন্ধ শুঁকে শুঁকে আজকাল -
জন্তু-জানোয়ার, বাঘ, শুকর, পুলিশ !
পুলিশও পৌঁছে যায় ;
দৃশ্যপটে সেই একাত্তর, সেই কালরাত্রি ;
দৃশ্যপটে সেই পালিয়ে বেড়ানো
পরাধীন জাতি ;
গন্ধ শুঁকে শুঁকে আজকাল তারা
মানুষের অবয়বে হায়েনার হাসি হাসে ;
যে ছেলেটি, ফুল, পাখি, নদী, ঝরনা, জীবনকে
ভালবাসত ;
স্বাধীনতা চেয়ে সেও আজ গুমোট অন্ধকারে
রাত্রি কাটায় !
গন্ধ শুঁকে শুঁকে আজকাল মানুষের মতো
জীবন ও পালিয়ে বেড়ায় ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




