অষ্টপ্রহর নি:ঘুম যাত্রী
হঠাৎ তলিয়ে যায় গভীর নিদ্রায়
অতঃপর জেগে থাকে বিশ্ব চরাচর
মলিন বাতির তলায় জেগে আড্ডা দেয়
কয়েকটি নেড়ি কুকুর ; পথ ঘাট সব একই রকম রয়ে যায়
বহুকাল ।
হঠাৎ ! কোথাও কোথাও দু’একটা বাড়ি
তরতর করে উঠে যায় আকাশে ;
বিবর্তন আসে ধীরে ধীরে -
বিবর্তন গ্রাস করে নশ্বর পৃথিবীর অস্থিমজ্জা
বিবর্তন আসে রাজনৈতিক সাপ লুডু খেলায়
বিবর্তন আসে বাবুদের পাড়ায়
বিবর্তন আসে বেশ্যা পল্লিতে
বিবর্তন আসে গিঞ্জি বস্তিতে ;
ঝাঁঝাল দুপুরে কঙ্কণের শব্দে
পাতলা ঘুম ছুটে যায় =
অতঃপর অভাব,অনটন,কষ্ট,দীর্ঘ সহবাসে ক্লান্ত শরীর
বিবর্তনহীন লোমশ বুকে দীর্ঘকাল জমে থাকা কষ্টে
নীল হয়ে যাওয়া ;
মানে মৃত্যু ...
সাখাওয়াত বাবন
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




