আনন্দ হবে? আনন্দ!
হবে, কারো কাছে, লাশ ঢাকার মতো এক টুকরো আনন্দ!
সারা শহর তন্নতন্ন করে খুঁজে বেড়ালাম ;
বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, হাট-বাজার,
স্কুল কলেজের ফাকা বেঞ্চ,
গায়ে গা ঘষে হাটার ফুটপাত,পার্ক,
হাসপাতালের মর্গ চোষে ফেললাম
কোথাও নেই ! কোঁথাও নেই!
অথচ পাহার সম শোক ঢাকার জন্য
একটুকরো নির্ভেজাল আনন্দের আজ
বড্ড বেশি প্রয়োজন!!
কারো বুক পকেটে, পাঁজরের ভাজে ভাজে কিংবা
হৃদপিণ্ডের আশেপাশে আছে কি কিছু জমানো আনন্দ?
আনন্দ হবে? আনন্দ!
হবে, কারো কাছে, লাশ ঢাকার মতো এক টুকরো আনন্দ!
চারিদিকে এতো লাশ,এতো শোক, এতো মাতম
দমবন্ধ করা করা এ সময়
এক টুকরো আনন্দ বড্ড বেশি প্রয়োজন !
হবে কারো কাছে ? আছে কি জমানো ....
বাবন
২৭.০২.২০২১
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




