দাড়ি থাকার কারণে কেউ যদি আড়ং এ চাকরি করতে না পারে তাহলে আমি দাড়ি রেখে কিভাবে আড়ং এ কেনাকাটা করতে যাবো? তাই আড়ং'কে সজ্ঞানে বয়কট করলাম।
ভাবছেন,আমি আড়ংকে বয়কট করলে আড়ং এর কি এমন ক্ষতি হবে? বছরে, আড়ং থেকে কম করে হলেও ২০ থেকে ৩০ হাজার টাকার কেনাকাটা করি। আমি তাদের রেগুলার কাস্টমার। কিছু দিন না গেলেই ম্যাসেজ দেয়। তাই ক্ষতি কিছু হলেও তাদের হবে। আপনিও বয়কট করুন।
মন্দিরে ঢুকে পানি খাওয়ার অপরাধে মুসলিম বালকে পিটিয়ে আহত করা আর দাড়ি থাকার কারণে চাকরি না দেওয়া একই ধরনের অপরাধ। বাংলাদেশেকে ভারতের মতো জঙ্গল বানাতে দেওয়া যাবে না। তাই শুরুতেই দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কেউ যদি ভেবে থাকেন আড়ং দেশিয় পণ্য বিক্রি করে দেশের কুটির শিল্প বা গ্রামীণ আবহকে ধরে রেখেছে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আড়ং এক কথায় মানুষের শরীরের রক্ত, মাংস বিক্রি করে নিজেদের আখে গুছিয়েছে। সেই সাথে প্রতারণা করে চলেছে দেশের জনগণের সাথে । ভোক্তা অধিকার আইনের অধীনে গতবছর এক ম্যাজিস্টেট আড়ং এর বিরুদ্ধে মামলাও করেছে । উচ্চ মূল্যে নিম্ন মানের পোশাক বিক্রি করাকে আড়ং আর্ট এর পর্যায় নিয়ে গেছে । যে সরকার ক্ষমতায় আসে এরা তাদের ই বন্ধু হয়ে যায় । মূলত এরা ইংরেজ বেনিয়াদের রেখে যাওয়া উত্তরসরী এবং তাদের চেয়েও খারাপ। এই কারণেই স্যার উপাধি পেলেও আবেদ খান নোবেল পুরস্কার পায়নি পেয়েছেন, ইউনুস সাহেব।
এই ঈদে একজন মুসলিমও জেনো রোজা রেখে আড়ং থেকে কেনাকাটা না করেন। কিনলে সেটা হবে নবীর সুন্নতকে ঘেন্না কারিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া। শিক্ষাটা ভাল করে দেওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




