বঙ্গবন্ধুর জন্মদিনে
পাল্টে ফেলেছি বেশ
মুজিব কোট গায়ে চড়িয়ে
কেটে চলেছি কেক ...
নিজেরাই কাটি নিজেরাই খাই
সেলফি তুলি কতো
উন্নয়নের ছড়ি ঘুরাই
স্বপ্ন দেখাই কতশত ;
কাঙ্গাল থেকে ধনী হওয়া
নয়তো এতো সোজা
রাজনীতির মাঠ চোষে বেড়াই
চালাই হাতি, ঘোড়া ;
আমলারা সব শান্ত আছে
নেই কো দাবী দাওয়া আর ;
বেতন বার্তা যা বাড়ছে
সাত জন্ম হবে পার ।
দ্রব্যমূল্য বাড়ছে কিছু
তাতে কষ্ট কি এমন আর ?
কত শত উন্নয়ন আছে তা খেয়েই
বাপু করো না জীবন পার ;
উন্নয়নের স্বপ্ন দেখো
সভা, সেমিনার, বক্তৃতাতে সময় করো পার
উল্টো কথা বললেই কিন্তু তুই দেশদ্রোহী
তুই রাজাকার ................
বি.দ্র. বঙ্গবন্ধুর জন্মদিনে কেক নয় গরীবকে খাবার দিন, দুর্নীতিবাজদের জেলে ঢুকান, চাটার দলগুলোকে চিহ্নিত করে তাদের সম্পদের হিসাব নিন । তবেই বঙ্গবন্ধুর ইচ্ছা ও স্বপ্ন পূরণ হবে ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





