somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

শান্তিপূর্ণ কর্মসূচীগুলো কেন জ্বালাও পোড়াও এ রুপ নেয়

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিশেষে অঘোষিত হাতিয়ার হিসাবে ফেসবুক বাংলাদেশে বন্ধ করা হলো । কিন্তু এটা কোন সমাধান হতে পারে না । সব কিছুর ই ভাল, মন্দ দুটি দিক থাকে । আমার মতামত হচ্ছে, ফেসবুক বন্ধ থাকলে একদিক দিয়ে ভালই হলো । ফেসবুক বন্ধ থাকায় কোন খবরা খবর ই কেউ পাবে না । ক্যাচালও হবে না । মস্তিস্কে অতিরিক্ত চাপ পরবে না । প্রেমিক প্রেমিকাদের ও রাতে জেগে জেগে আলাপ আলোচনা ও বন্ধ থাকবে । পিতা মাতারা নিশ্চিতে ঘুমাবে ।

সকালে অফিসে আসার সময় দেখলাম হরতাল উপেক্ষা করে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে । তবে সংখ্যায় অনেক কম । ঘোড়ার কথাশুনে আঁতকে উঠবেন না । গুলিস্তান টু সদরঘাট এখনো ঘোড়ার গাড়ি চলে ।

একটি জায়গায় দেখলাম, গোটা বিশেক লোক চেয়ার নিয়ে বসে আছে । আড্ডা দিচ্ছে । হরতাল কারীদের প্রতিহত করার জন্য । তাদের পোশাক আশাক দেখে মনে হলো না যে তারা নিজেরাই খুব ভাল মানুষ । যে কোন অঘটন ঘটাবার জন্য তারা প্রস্তুত । এতোটাই মার মুখো । কিন্ত যে যাই করুক না কেন , দিন শেষে যে সে দায় তো একজনকেই নিতে হয়ে এটা তাদের জানা নেই ।

দু:খ হচ্ছে, যে আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলাম সেই দলটি আর জনগণের রইলো না । প্রাণের চেয়ে প্রিয় দলটিকে এখন আর নিজের মনে হয় না । এই আওয়ামীলীগ করার জন্য আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিলো । বাবাকে পালিয়ে থাকতে হয়েছিলো । শেখ হাসিনা-কামালের পক্ষে মিছিল করার জন্য আমাকে আটকে রাখা হয়েছিলো । তবুও চালিয়ে গেছি কারণ বঙ্গবন্ধু তিনি ছিলেন , কোটি মানুষের অনুপ্রেরণা । তার প্রতিটি বক্তব্য এখনকার দুনীর্তিবাজদের উদ্দেশ্যে দেওয়া । বিশ্বাস না হয় একবার শুনে দেখুন ।

সেই ছোট বেলা থেকে যে দলটির জন্য রাস্তায় রাস্তায় চিকা মেরেছি । এখন সেই দলটির নাম শুনলে আতংকিত হই । গণতান্ত্রিক ধারায় হরতাল বা রাজনৈতিক কর্মসূচী জনগণের অধিকার । ভেবে পাইনা শান্তিপূর্ণ কর্মসূচীগুলো কেন জ্বালাও পোড়াও এ রূপ নেয় ?

দেশ পরিচালনা দায়িত্ব যাদের হাতে , তাদের যদি দেশের মানুষের ভাবনা থাকে , তাহলে যে কোন পরিস্থিতি কি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না ? কি হতো মোদীকে না আনলে ? মোদী বাংলাদেশের ক্ষতি ছাড়া কোন ভাল কাজটা করেছে ? রোহিঙ্গা ইস্যুতেও মোদী বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে । সীমান্ত গরু আসা বন্ধ করেছে , পিয়াজ বন্ধ করে আটকে রেখে বাংলাদেশের বাজারকে অস্থির করতে চেয়েছে । পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে ঝুলিয়ে রাখছে , তাহলে কেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মোদীকে আনতে হবে ? প্রধানমন্ত্রী যদি মোদী সফর বাতিল করতেন , তাহলে এদের মানুষের কাছে ওনার অবস্থান তো আর মজবুদ হতো । তাহলে , কারা ওনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে ।?

পরিশেষে বলবো, দেশের প্রতিটি মানুষের জীবন মরণ ভাল মন্দের দায়িত্ব প্রধানমন্ত্রীর উনি সে দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন । কেউ যদি ওনাকে সে কাজে বাধা দিয়ে থাকেন , তাহলে দেশের জনগণ ই ওনার জন্য এগিয়ে যাবে কোন চামচা বা বিদেশি শক্তি নয় ।


সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:২০
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×