somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

বাংলাদেশে ক্রসফায়ার ও আমেরিকান মানবতা

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চোরের মুখে যদি শুনেন, চুরি করা ভাল না কিংবা সন্ত্রাসীর মুখে যদি শুনেন সন্ত্রাসীরা সমাজের শক্রু । তাহলে বুঝতে হবে,ডাল মে কুচ কালা হ্যাঁয় । বাংলায় একটি প্রবাদ আছে,৭শ ইঁদুর মেরে বেড়াল যায় হজে ।

ঠিক তেমনি আমেরিকার মুখে মানবাধিকার কথা শুনলে আমার হাসি পায়। মধ্যপাচ্যসহ পৃথিবীর অন্যসব নির্যাতিত রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখেন, শত শত নয় হাজার হাজার নয় লাখ লাখ অসহায় নারী, পুরুষ, শিশু মারা গেছে আমেরিকার কারণে । তারাই কিনা মানবাধিকারের ধুয়ো তুলে বাংলাদেশের বাহিনীগুলোর দিকে আঙুল তুলে । তারাই মানবতার গান শুনায় । আমার মতে, আমেরিকার এম্বাসেডর বা রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বহি:স্কার করা উচিত । তাকে ডেকে বাংলাদেশের বলা উচিত, তোমাদের কারণে পুরো বিশ্বে আজ সন্ত্রাস ছড়িয়ে পরেছে তাই তুমি , গেইট আউট ফ্রম বাংলাদেশ। ভাগো বাংলাদেশ থেকে ।

জানি এ কথা শুনে, অনেকেরই মেরুদন্ড খাড়া হয়ে উঠবে । বক্র হাসি হেসে নানা ভয় দেখাবেন । বাণিজ্যের কথা নিয়ে আসবেন । হ্যান,তেন নানা কিছু বলবেন । পরিশেষে , র্গামেন্টস পণ্য রপ্তানীর ভয় দেখিয়ে, বলবেন , আমেরিকা পণ্য না কিনলে খাবেন কি ? তবুও বলবো, গেট আউট। দফা হয়ে যাও । বহি:স্কার হও ।

গুয়ানতানামো কারাগারের কথা কি ভুলে গেছেন? সেখানে বন্ধীদের ন্যাংটা করে নির্যাতন চালানো হয়েছে । নারীদের নির্বিচারে ধর্ষণ করা হয়েছে । উলঙ্গ করে ফেলে রাখা হয়েছে দিনের পর দিন । পানির পরির্বতে মুখে পেশাব করে দেওয়া হয়েছে । তখন কোথায় ছিলো, মানবতা ? আচ্ছা এসব বাদদিন, প্রকাশ্য দিবালোকে রাজপথে গলায় পারা দিয়ে হত্যা করার ইতিহাস আছে কোন দেশের পুলিশের, একবার ভেবে বলুন তো। এসব ও বাদ দিলাম, আমেরিকার আভ্যন্তরীন ইতিহাসের দিকে তাকান, যে দেশটি তৈরিই হয়েছে, হাজার হাজার মানুষের রক্তের স্রোতে পা মাড়িয়ে তাদের মুখে মানবতার কথা তো , ৭শ ইঁদুর মেরে বেড়ালের হজ্বে যাওয়ার মতোই হাস্যকর তাই না ? ফিলিস্তিনির দিকে তাকান, ইসরাইল আমেরিকার প্রকাশ্য মদদেই হাজার হাজার নিরিহ মানুষ হত্যা করার পরও আমেরিকার জাতি সংঘে ইসরাইলের স্বাথে ভেটো দেয় । তখন কোথায় থাকে মানবতা ? তারই অস্ত্র বানায়, তারাই ঝগড়া লাগায়,তারাই অস্ত্র বেচে আবার তারাই মিমাংশায় বসে মানবতার সার্টিফিকেট দেয় । কি চমতকার তাই না ? আমেরিকার কাছে মানবতা হচ্ছে, শুধুমাত্র তাদের স্বার্থ । অন্যকিছু না ।

কোন অসহায় মানুষের অপমৃত্যু বা হত্যাকান্ড কোন ভাবেই কাম্য নয় । কাউকে ক্রসফায়ারে দেবার আগে ভাবতে হবে, তারই পরিবার আছে । তারও পিতা, মাতা, স্ত্রী, সন্তান আছে ? অন্যায় ভাবে কাউকে মারা হলে, তার ফল ভোগ করতে হবে । কারণ, পাপ বাপকেও ছাড়ে না ।

বাংলাদের মতো দেশগুলোতে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা হলে তারা আইনের ফাঁক, ফোকর দিয়ে বের হয়ে এসে আরো বড় সন্ত্রাস করে । এমন নজির তো ভুড়িভুড়ি আছে । ধর্ষণকারী জামিনে মুক্ত হয়ে এসে আবারো ধর্ষণ করে। তাই সমাজ রাস্ট্রকে রক্ষার জন্য কখনো সখনো ক্রসফায়ারের বিকল্প থাকে না । বাধ্য হয়ে এই কাজ করতে হয় । কোন সন্দেহ নাই , দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতীর ব্যাপক অবনতি ঘটেছে । এবং সেটা হয়েছে, কিছু কর্মকতা কর্মচারীর দূনীতির কারণে , উদাহরণ স্বরুপ প্রদীপ কুমারের কথা বলা যায় । এদেরও ক্রস দেওয়া উচিত । কারণ দূনীতিবাজ আর সন্ত্রাসীর মধ্যে কোন পাথক্য নেই । দু'একজন সন্ত্রাসী কিংবা দুনীতিবাজের মৃত্যুর কারণে যদি সমাজে রাস্ট্রে শান্তি নেমে আসে সেটা খারাপ হবে কেন ?

সব রাজনৈতিক দলে, মুরাদ, সাহেদ, হারিস চৌধুরীদের মতো সুবিধা ভোগীরা থাকে । এরা সময়ে মধু খেয়ে দলকে ভোগলা করে দেয় । আবারো উদাহরণস্বরুপ বিএনপির কথা বলা যায় । রাজনৈতিক উদ্দেশ্যে দমন পিড়ন নির্যাতন কিছুতেই কাম্য নয় । কারণ সব ফেরতে আসে আসতে বাধ্য ।

তবে যারা ক্রসফায়ার করেন তাদের খেয়াল রাখতে হবে , কিছুতেই যেনো নিরীহ মানুষ না মরে। ভুলে গেলে চলবে না , আইনের জন্য মানুষ নয় মানুষের জন্য আইন । সব কৃতকর্মের ফল, স্রষ্টার কাছ থেকে ভোগ করতে হবে । কারো কবরে কেউ যাবে না । দিন শেষে আমরা সবাই বাংলাদেশি । আমেরিকান নই । তাই সব কিছুর উপর সত্যিকারের মানবতার অবস্থান হোক । হিংসা বা হিংস্রতার নয় । ফেক মানবতা নয় বিশ্বের সর্বত্র সঠিক মানবতা প্রতিষ্ঠিত হোক ।

বি।দ্র : ভিসা দিলে আমি ও কিন্তু আমেরিকায় গিয়ে ক্যাব চালামু আগেই বলে দিলাম :) । তখন মানবতার কি হবে জানি না । শিক্ষাটা তো আমেরিকার কাছ থেকেই পাওয়া ।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×