
কথায় আছে , "বন্ধু ফেল বা অকৃতকার্য হলে কষ্ট লাগে কিন্তু বন্ধু প্রথম বা ফাস্ট হলে আরো বেশি কষ্ট লাগে। " এই কষ্ট লাগার বিষয়টি হচ্ছে, হিংসা বা ঈর্ষা । অন্যের উন্নতি ও নিজের ব্যর্থতা আমাদের অনেক ক্ষেত্রে ব্যথিত ও হতাশ করে। আর তা যদি হয় নিজেস্ব গন্ডির মধ্যে তাহলে অন্যের সাফল্যে নিজের ব্যর্থতা বিশেষ বেদনার সৃষ্টি করে৷ যা হজম করা খুব সহজ নয়। অথচ হাত পা বাধা কিছু করার থাকেনা। ফলে সব রাগ ক্ষোভ এসে পরে নিজের উপর।
এই হিংসা বা ঈর্ষা হচ্ছে, মানুষের সহজাত প্রবৃত্তি । শুধু মানুষ বলছি কেন ? সৃষ্টি জগতের কোন জীবই এ থেকে মুক্ত নয় । আমাদের মানসিকতা হচ্ছে, কেউ আমার ছাড়িয়ে যেতে পারবে না । মেধা,মনন,যোগ্যতায় সবাই হয় কাছাকাছি থাকবে নয়তো নিচু থাকবে কিন্তু এগিয়ে গেলে সেটা হবে অসমর্থন যোগ্য,বেদনাময় । মুখে যে যাই বলুক না কেন অন্যের সাফল্যের গল্প শুনতে কারো্ই ভাল লাগে না। কেন লাগে না ? কেন আমরা অন্যের কোন ভাল কিছু সহ্য করতে পারিনা ? এ ব্যাপারে আপনি কি ভাবছেন ? আছে কি কোন সঠিক উত্তর আপনার জানা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


