somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

আজকাল অনেক পোলা পান নাকি ভার্চুয়াল সন্তানের বাপ, মা ও হয়

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অন-লাইন নিয়ে প্রতারণার গল্প নতুন কিছু না। পৃথিবীর সব দেশে এ নিয়ে বিস্তর কথাবার্তা গল্প গপ্প হয় বা হচ্ছে। এখন চুরি, ডাকাতি করতে দলবদ্ধ হয়ে ব্যাংক বা বাসা বাড়িতে ঢুকতে হয় না। সিকিউরিটি সিস্টেম ব্রেক করে কারো একাউন্টে ঢুকে যেতে পারলেই হলো। কয়েক সেকেন্ডে হাতিয়ে নেওয়া যায় মিলিয়ন মিলিয়ন ডলার বা কোটি কোটি টাকা । বিষয়টা এখন শিশুদের ও জানা । তবুও প্রতিনিয়ত আমরা কোন না কোন ভাবে প্রতারিত হচ্ছি । আজকাল অনেক পোলা পান নাকি ভার্চুয়াল সন্তানের বাপ, মা ও হয়।

"শুনেছি এখন চুরি, ডাকাতি
প্রেম ভালবাসা সবই নাকি
অন লাইন হয় ;
সকালে ভাব ভালবাসা করে
দুপুরে চা খায় ;
রাত্রি বেলা তালাক দিয়ে
যে যার ঘরে ফেরত যায়। "



অন লাইন বা প্রযুক্তির কি শুধু খারাপ দিকটা ই দেখবো? খারাপটাই বলবো? সেটা করলে ঠিক হবে না । বর্তমান সময়টাকে বলা চলে কমিউনিকেশন ডেভেলপমেন্টের স্বর্ণযুগ । এই কমিউনিকেশন ব্যাপারটা গত এক দশকে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যা নি:সন্দেহে বিজ্ঞানের অসাধারণ অবদান । বলতে, গেলে মানব সভ্যতার সর্ব শ্রেষ্ঠ সময় আমরা অবস্থান করছি । প্রযুক্তি বা অন-লাইনের সহায়তা নিয়ে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশার দক্ষ জনবল সৃষ্টি হচ্ছে। কোটি কোটি লোকজন নানাভাবে উপকৃত হচ্ছে ৷ কত হাজার রকমের কর্মসংস্থানের দার যে খুলে গেছে তথ্যপ্রযুক্তির কল্যাণে তা বলে, ক'য়ে শেষ করা যাবে না। তথ্যপ্রযুক্তি সেক্টরে যারা আছেন বলতে গেলে তারাই নেতৃত্ব দিচ্ছেন বর্তমান বিশ্বের । তারাই নির্ধারণ করছেন, দেশের ভবিষ্যৎ । তারাই বিশ্বে ধনীর শীর্ষে অবস্থান করছেন।

সর্ব ক্ষেত্রেই ভাল মন্দ দুটি দিক আছে, বিষয় হচ্ছে, আপনি কোন দিকটা বেছে নিবেন। তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ। এতো এতো সাফল্যের পরেও যখন চুরি, চামারি,প্রতারণার ঘটনাগুলো সামনে আসে তখন মানুষ আস্থা হারিয়ে ফেলে। নিরাশ হয়ে যায়। বাংলাদেশে অন লাইন মার্কেটিং এর নামে যা হচ্ছে, তা এক কথায় প্রতারণা । তা সে যতো ছোট কোম্পানি থেকে শুরু করে যতো বড় শপ ই হোক না কেন । আর কিছু বুঝুক বা না বুঝুক সবাই বুঝে গেছে, অন-লাইনে বিক্রি করবো ডাবল, ডাবল লাভ করবো । মানে বিক্রেতা সব সময় নিজেকে চালাক আর ক্রেতাকে বোকা মনে করেন । এক জিনিষ দেখিয়ে অন্য জিনিষ দিয়ে দেওয়া নতুন কোন ঘটনা নয় । দশ টাকার জিনিস একশ টাকা বিক্রি করা আরো বড় প্রতারণা । তবে , আশার কথা হচ্ছে, এই যে, কেউ আপনাকে ততোক্ষণ পর্যন্ত ঠকাতে পারবে না , যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে লোভের ফাঁদে পা না দেন কিংবা অন্যকে বিশ্বাস না করেন । মনে রাখবেন, অন্যকে বিশ্বাস করেছেন তো মরেছেন । সত্যিকার অর্থে বাংলাদেশে ই কর্মাস নামে যা হচ্ছে, তা মোটেও ই কর্মাস নয় । স্রেফ ধাপ্পাবাজি । একটা চক্র কাজ কর্ম না পেয়ে অন্যকে ঠকিয়ে অর্থ হাতাবার জন্য অন লাইনে নেমে পরেছে । আর একটা চক্র কিছু না বুঝেই বাহাবা নেবার জন্য সেটাকেই বলে দিচ্ছে, ই কর্মাস ।

ই ভ্যালির ব্যবসার ধরণ দেখে অনেককেই সর্তক করেছি। কিন্তু কে শুনে কার কথা৷ লোভে চকচক করা জিহ্বা নিয়ে একেক জন লাখ লাখ টাকা ইনভেস্ট করে এখন হায় হায় করছে। দোষ দিচ্ছে, কপালের । তাই দোষটা , ই ভ্যালি মতো চোর, বাটপারদের আগে নিজের লোভটাকে দোষ দিন । অতিরিক্ত লোভই মানুষের পতনের কারণ। লোভ করেছেন তো মরেছেন। কথায় আছে, লোভে পাপ পাপে মৃত্যু।

তাই বলবো, অন লাইন থেকে কিছু কেনা কাটার আগে মনে রাখবেন,আপনার চেয়ে বিক্রেতার লাভ বেশি থাকছে। দশ টাকার জিনিষ আপনি স্বেচ্ছায় ৯০ টাকায় কিনতে যাচ্ছেন। তাই হাত পা, নাড়ান দোকান বা বাজারে গিয়ে নিজ হাতে, নিজের প্রয়োজনীয় জিনিসটা দেখে শুনে টিপে চেপে তারপর কিনুন। অন লাইনে নিজের বাপকেও বিশ্বাস করবেন করেছেন, তো ঠকেছেন ।

ইন্জি.সাখাওয়াত হোসেন
রিসোর্স পারসন, এটুআই
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×