somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

গুলি খেলে বলবো, বিএনপি গুলি করেছে , তাতে দু দিকেই লাভ ........

১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইচ্ছে করেই আজ বাড়ি থেকে একটু দেরি করে বের হয়েছি । অন্যান্যদিন ৭ টা ২৫ এ বাসা থেকে বের হযে যাই । আজ পৌনে ৮ টায় বের হলাম । রাস্তায় তীব্র জ্যাম । মহাখালী এলাকা দিয়ে যারা প্রতি দিন যাতায়াত করেন তাদেরকে এই জ্যাম সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । বিশেষ করে তেজগাঁ ফ্লাই ওভার থেকে নামার পর থেকে বিজয় স্মরণী ও তেজগাঁ ইউ র্টান থেকে মহাখালী সিগনাল পর্যন্ত । বেশ ভালো করে পর্যবেক্ষন করে দেখেছি, তীব্র জ্যামের অনেকটাই মানুষের সৃষ্টি । সকাল বেলা ভিআইপিরা জনপথ ধরে যাতায়াত করে তাই তাদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ইচ্ছাকৃত ভাবে ট্রাফিক সিগনাল দিয়ে পথ বন্ধ করে রাখা হয় । কেউ প্রতিবাদ করতে গেলে সাথে সাথে মামলা । হেনস্তা সাথে বোনাস হিসাবে থাকে ।

"গতকাল তথ্য সচিব সাহেব'কে বাধ্যতামূলক ভাবে অবসরে পাঠানো হয়েছে । আলহামদুলিল্লাহ; রাস্তায় একজন ভিআইপি কমেছে । তাই জ্যাম কিছুটা হলেও কম হবে । " যার যেখানে স্বার্থ, সে সেটা নিয়েই চিন্তা করবে । এটাই মানুষের সহজাত প্রবৃত্তি ।

মহাখালী বাস স্টপের আশেপাশের রাস্তার দু'পাশে সারিবদ্ধ ভাবে পার্ক করে রাখা বিভিন্ন কোম্পানির বাসগুলো রাস্তাটাকে আরো সংকীর্ণ করে ফেলেছে । ফলে সৃষ্টি হচ্ছে তীব্র জ্যাম । দেখার কেউ নেই । ট্রাফিক পুলিশ ব্যস্ত মোটরসাইকেল ধরায় । প্রতিবাদ করতে গেলে বাস শ্রমিকেরা মেরে পিঠের চামড়া তুলে নেবে । তাই কেই কিছু বলে না ।

মহাখালীর জ্যামে আটকে আছি ।
আমার পাশের মোটরসাইকেলে দু'জন ব্যক্তি নিজেদের মধ্যে গল্প করায় ব্যস্ত । আমি কুটনা বুড়ির মতো কান খাড়া করে তাদের কথোপকথোন শুনছি । কথায় মগ্ন দু'জেনর তাতে কোন ভ্রুক্ষেপ নাই । যে লোকটা মোটরসাইকেল চালাচ্ছে, তার পড়নে টিশার্ট, জিন্স । পেছনের জনের শরীরে সাদা,পাঞ্জাবি পাজামা । দু'জনের বয়সই ৪০ থেকে ৪৫ এর কোঠায় । তাদের গল্পর বিষয় রাজনীতি । যেটুকু কানে আসছে তাতে বুঝলাম , তাদের আলোচনার বিষয় আভ্যন্তরীণ কন্দল। মিটিং , মিছিল নতুন কর্মসূচী,পদ, পদবী ।
পেছনের বসা লোকটা কিছু একটা বলে সামনের জনকে সর্তক থাকলে বলায়, সামনের জন সেই কথার প্রতি উত্তরে বলল," যা হবার হবে। গুলি খেলে বলবো, "বিএনপি গুলি করেছে । তাতে দু দিকেই লাভ । " পেছনে বসা লোকটা সে কথা শুনে , মাথা নেড়ে নেড়ে দাত বের করে হাসতে লাগলো । পুরো বিষয়টা দেখে মাথায় খুন চেপে যাচ্ছিলো । ইচ্ছে , করছিলো এদের পুলিশে ধরিয়ে দেই । কিছু সুবিধাভোগী, বাজে কর্মীর জন্য দলের বদনাম হয়। কিন্তু নিজেকে শাস্ত করালাম । কারণ এটাই হচ্ছে আমাদের বর্তমান রাজনীতি । সুবিধা ভোগীরা সুবিধা ভোগ করে কেটে পরবে । চাপে থাকবে প্রকৃত কর্মীরা ।

মহাখালী ফ্লাইওভার এর নিচ দিয়ে কোন আন্ডার পাস নেই । গাড়িগুলোকে ঘুরে আসতে হয় জাহাঙ্গীর গেইট থেকে । ফলে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী এপাশ ওপাশ দু দিকেই দিনের অধিকাংশ সময় তীব্র জ্যাম লেগে থাকে । জ্যামেই নাকি ট্রাফিকের লাভটা বেশি । বেশি বেশি মামলা করে নিজের যোগ্যতা প্রমাণ করা যায় । আর এ জন্যই বুঝি , জাহাঙ্গীর গেটের সামনের সিগনালে পেট মোটা এক সার্জেন্টের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে চলছে মামলা করার মহাউৎসব । আমি খেয়াল করে দেখেছি, তারা এমন ভাবে সিগনাল দেয় ও ছাড়ে, যেন প্রতিবারেই দু একটা মোটরসাইকেল জেব্রা ক্রসিং এর উপর চলে আসে । আর এলেই যাবি কোথায় ? রেডি আছে মামলা । হেনস্তা সাথে থাকবে বোনাস হিসাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×